মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী, চমকে দিল ফার্স্ট লুক

ছবির নাম 'পদাতিক'। শুক্রবার প্রকাশিত হল, মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর প্রথম লুক। চলতি বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরের শেষেই ঘটা করে মৃণাল সেনের বায়োপিকের কথা সমানে এনেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম গর্ব হলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। গতবছর মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘অপরাজিত’। যেখানে সত্যজিৎ রায়ের লুকে ধরা দিয়ে ছিলেন অভিনেতা জিতু কামাল। একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রতি বছরেই একেবারে ধামাকেদার এন্ট্রি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তিদের। এবার পালা পর্দায় মৃণাল সেনকে তুলে ধরার। ছবির ফার্স্ট লুক শেয়ার করে সৃজিত নিজেই জানিয়েছিলেন, ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন, বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরী। এবং কিংবদন্তির স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। যাকে বলে চমকের শেষ নেই। ছবির নাম ‘পদাতিক’। শুক্রবার প্রকাশিত হল, মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর প্রথম লুক। চলতি বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী।

তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই প্রয়াত পরিচালকের জীবন ও তাঁর সময়ের গল্প রুপোলি পর্দায় তুলে ধরবেন সৃজিত মুখোপাধ্যায়। দিন দুয়েক আগেই পদাতিকের প্রথম পোস্টার শেয়ার করে সৃজিত ও চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানিয়ে ছিলেন খোদ অমিতাভ বচ্চন। এদিকে মৃণালের চরিত্রে চঞ্চলকে দেখার অপেক্ষায় দিন গুণছেন দর্শকরা। তবে শুধু চঞ্চল নয়, প্রকাশ পেল সিনেমার বেশ কয়েকটি চরিত্রের ফার্স্ট লুক। শুক্রবার সিনেমাটির প্রযোজক ফিরদাসুল হাসান ফেসবুকে ছবিগুলি প্রকাশ করেছেন। যেখানে নানা বয়সের মৃণাল সেনের চরিত্রে দেখা গিয়েছে চঞ্চলকে, যা দেখে চমকে গিয়েছেন অনেক দর্শক। অনেকেই বলেছেন, কোনটি মৃণাল সেন আর কোনটি চঞ্চল চৌধুরী, বোঝা দায়।

মৃণাল সেনের সেই চেনা ভূমিকায় চঞ্চল চৌধুরী। গায়ে সাদা পাঞ্জাবি, হাতে ধরা সিগারেট আর চোখে সেই পরিচিত মোটা ফ্রেমের কালো চশমা। ছবিতে মৃণাল সেনের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেরও নানা কাহিনী উঠে আসবে।

এই ছবিতে আরও বয়োজ্যেষ্ঠ রূপে দেখা যাবে বাংলাদেশি অভিনেতাকে। সাদা চুল, সামনের অংশে টাক পড়ে যাওয়া রূপটিও পছন্দ করেছেন ভক্তরা।

সিনেমায় মৃণাল সেনের ছেলে কুণাল সেনের কম বয়সী চরিত্রে দেখা যাবে কোরাক সামন্তকে।

মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে।

তাঁদের সবার লুক ডেকে মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুর প্রশংসায় ভরিয়েছেন দর্শকরা।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন