চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সলমনকে দেখতে এসে ভক্তদের বিশৃঙ্খলা, অবিলম্বে লাঠিচার্জ পুলিশের

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টারের জন্মদিন বলে কথা! ভক্তদের ভীড় হবে সেটাই স্বাভাবিক। মঙ্গলবার ৫৭ বছরে পদার্পণ করলেন বলিউডের এলিজেবল বেচলর সলমন খান। সোমবার রাত থেকেই সুপারস্টারের জন্মদিনের নানা সেলিব্রেশন নজর কেড়ে নিয়েছিল ভক্তদের। সলমনের জন্মদিনে উপস্থিত ছিলেন একগুচ্ছ বলিউড তারকা মহল। রীতেশ দেশমুখ থেকে কার্তিক আরিয়ান, সঙ্গীতা বিজলানি, শাহরুখ খান সবাই উপস্থিত ছিলেন এদিন। রাস্তায় বেরিয়ে সলমন পাপরিজ্জিদের সঙ্গে কেক কাটেন। প্রাক্তন সঙ্গীতা বিজলানির সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন, শাহরুখ খানের সঙ্গে আলিঙ্গনে মেতে ওঠেন। সবটাই গতকাল দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। তবে দেশের ভাইজান তিনি, তাই নায়কের বাড়িতে ভক্তদের ভিড় জমবে না সেটা হয় নাকি! ২ অক্টোবর শাহরুখের জন্মদিনেও যে জনসমাবেশ নজরে পড়েছিল মন্নতের সামনে, মঙ্গলবার ঠিক একই জনসমাবেশ নজরে পড়ল সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে।

নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে এসেছিলেন গোটা দেশের আনাচে-কানাচে থেকে ভক্তরা। কিন্তু এত জনস্রোত কাবু করতে রীতিমতো নাজেহাল হতে হয় নিরাপত্তা কর্মীদের। সুপারস্টারকে দেখা মাত্রই ভীড় মাত্রাতিরিক্ত হয়ে যায়। এদিন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের সমুদ্রকে শুভেচ্ছা জানাতে বেলকনিতে আসেন সলমন। হাত নাড়িয়ে ভক্তদের ধন্যবাদ জানান ভাইজান। কিন্তু কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও, ভক্তরা নির্বিকার হয়ে যান। বিশাল ভিড় সামলানো পুলিশের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। অবিলম্বে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করেন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে দেখা যায়, পুলিশের লাঠির ভয়ে কেউ জুতো ছোড়ে, আবার কেউ সঙ্গে নিয়ে জিনিসপত্র নিয়ে পালাতে শুরু করে। যা দেখে নেটিজেনরা রীতিমতো নিন্দা শুরু করেছেন। অনেকেই মনে করছেন পুলিশের লাঠিচার্জ করা একেবারেই ঠিক হয়নি।

এদিন নিজের ইনস্টাগ্রামে সলমন একটি ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, “আপনাদের সবাইকে ধন্যবাদ…” ছবিটিতে, সালমান খানকে তার মুম্বাইয়ের বাসভবনের বাইরে দাঁড়িয়ে তাঁর ভক্তদের দিকে হাত নাড়তে দেখা যায়। সলমনের ফ্যান ক্লাবগুলিও এদিন কিছু ভিডিও ভাগ করে নিয়েছে, যেখানে অভিনেতাকে বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়, এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা প্রবীণ লেখক সেলিম খানও। একটি সাধারণ ধূসর টি-শার্ট পরেছিলেন সলমন, আর সেলিম একটি নীল চেক করা শার্ট বেছে নিয়েছিলেন। তবে সলমন যেহেতু কয়েকবার মৃত্যু হুমকির সম্মুখীন হয়েছে, সেও কারণে ভক্তদের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছাকাছি থাকতে দেওয়া হয়নি। এদিন সালমান খানকে ঘিরে ছিল প্রচুর নিরাপত্তাকর্মী।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ