রণজয় বিষ্ণুর ছবি দেখিয়ে প্রতারণা, অভিনয়ে সুযোগের প্রলোভন

সেখানে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য অনেক নতুন প্রতিভার থেকে টাকা তোলা হচ্ছে। এরপর তিনি পরিচিতদের মাধ্যমে খবর পেয়েছেন যে, তাঁর ছবি দেখিয়ে কারুর কাছ থেকে ৬০ লক্ষ ও কারুর কাছ থেকে ১৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জালিয়াতিতে ভরে গিয়েছে গোটা দেশ। তার কোপ বিনোদনেও পড়ছে। মাঝে মধ্যেই শোনা যায়, বিনোদন ইন্ডাস্ট্রির নায়ক বা নায়িকার নাম ভাঙিয়ে চলছে ব্যাপক প্রতারণার কারবার। কিন্তু শেষমেষ যার নাম নিয়ে প্রতারণা চলছে, জানা যায়, সেই অভিনেতা বা অভিনেত্রীর কোনও যোগই নেই প্রতারণামূলক ঘটনায়। হ্যাঁ, এবার এমনই এক ঘটনায় নাম জড়িয়ে পড়ল টলিউডের হ্যান্ডসাম অভিনেতা রণজয় বিষ্ণুর। ইনস্টাগ্রামে এসে নিজেই নতুন অভিনেতাদের সতর্ক করলেন রণজয়।

তাঁর কথায়, তাঁর নাম নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রতারণার জাল বুনছে একদল অসাধু ব্যক্তি। এমনকি অভিনেতার ছবি দেখিয়ে কয়েকজনকে সিরিয়ালে সুযোগ দেওয়ারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। আর গোটা বিষয়টি হচ্ছে মোটা টাকার বিনিময়ে। অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ায় নাম করে অভিযুক্ত প্রযোজনা সংস্থা মোটা টাকা লুঠ করছে। বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট রণজয় নিজেই জানালেন, সম্প্রতি তাঁর একটি লুকসেটের ছবি দেখিয়ে বলা হচ্ছে যে, তিনি নতুন সিরিয়াল করতে চলেছেন। সেখানে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য অনেক নতুন প্রতিভার থেকে টাকা তোলা হচ্ছে। এরপর তিনি পরিচিতদের মাধ্যমে খবর পেয়েছেন যে, তাঁর ছবি দেখিয়ে কারুর কাছ থেকে ৬০ লক্ষ ও কারুর কাছ থেকে ১৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

এরপর অভিনেতা নিজেই নতুন অভিনেতাদের সতর্ক করে বলেন, তিনি এ রকম কোনও সিরিয়াল করছেন না। পাশাপাশি নিজের অনুরাগীদের এ ধরণের প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকতে সতর্ক বলেছেন। তাঁর মতে, ‘প্রতিভা থাকলে ভাল করে খোঁজখবর নিয়ে অভিনয়ে আসুন। কোনও মিথ্যে লোভে জড়াবেন না। তবে বিষয়টা নিয়ে এক্ষুনি কোনও রকম আইনি জটিলতায় যাচ্ছেন না রণজয়। এমনি ঘটনা ভবিষ্যতে আরও ঘটলে তিনি আর্টিস্ট ফোরাম ও পুলিসে অভিযোগ জানাবেন বলেও হুঙ্কার দিয়েছেন। এই মুহূর্তে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করছেন রণজয়।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ