শিকাগোর হোটেলে আগুন, আটকে পড়েছেন টলিউডের একাধিক শিল্পী

সেখানেই নাকি ভোরবেলা আচমকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। স্বাভাবিকভাবেই তখন আগুন আতঙ্ক সারা হোটেলে ছেয়ে যায়। চটজলদি তৎপর হয়ে ওঠেন হোটেল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশের নানা অনুষ্ঠানে মাঝে মধ্যেই ডাক পড়ে টলিউড তারকাদের। সম্প্রতি ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC)-এ অংশগ্রহণের জন্যে আমেরিকায় উড়ে গিয়েছেন টলিউডের একঝাঁক শিল্পী। এছাড়াও বাংলাদেশ থেকেও এই অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় উড়ে গিয়েছেন ঢালিউডের একগুচ্ছ শিল্পীরা। আর তাঁরা যে হোটেলে উঠেছে, সেখানেই নাকি ছড়িয়ে পড়েছে আগুন আতঙ্ক। হ্যাঁ, শিকাগোর একটি হোটেলে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই হোটেলেই রয়েছেন টলি-ঢালি তারকারা।

প্রতিবছরেই আমেরিকায় এই বঙ্গ সম্মেলন হয়। এবারে তা হয়েছে ৪, ৫ ও ৬ জুলাই। সেখানেই অংশগ্রহণ করতে মাসের শুরুতেই আমেরিকায় উড়ে গিয়েছেন তারকারা। টলিউড থেকে এই অনুষ্ঠানে দিয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, দর্শনা বণিক, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অর্জুন চক্রবর্তী, উজান গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, ইশা সাহারা। এঁদের অনেকেই শিকাগোর অভিজাত হোটেলে উঠেছেন। আর সেখানেই নাকি ভোরবেলা আচমকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। স্বাভাবিকভাবেই তখন আগুন আতঙ্ক সারা হোটেলে ছেয়ে যায়। চটজলদি তৎপর হয়ে ওঠেন হোটেল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা।

সঙ্গে সঙ্গে অতিথিদের বাইরে বেরিয়ে যেতে বলা হয়। সেই অতিথি তালিকায় ছিলেন টলিউড শিল্পীরাও, তাঁরাও বিপদ বুঝে বাইরে বেরিয়ে যান। প্রায় এক ঘণ্টা তাঁদের বাইরে থাকার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং তাঁরা হোটেলে ঢোকার অনুমতি পান। এই প্রসংগে একটি সংবাদমাধ্যমকে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু নিয়ন্ত্রণে আছে, চিন্তার কারণ নেই। ঘটনার সময় ওখানকার হোটেল কর্মীরা বেশ তৎপর ছিলেন। বিপদের আভাস পেয়েই জরুরি ভিত্তিতে বাইরে বের করে দেন। এরপর পরিস্থিতি সামাল দিয়ে ফের ১ ঘন্টা পর তাঁরা হোটেলে ঢোকার অনুমতি পায়। ওই হোটেলে অনেক বিদেশী অতিথিরাও আছেন।

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু