তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সহ-অভিনেতা শেজান মহম্মদ খান

অভিনেত্রীর আলী বাবার সহ-অভিনেতা শেজান খানকে দায়ী করেছেন মেয়ের মৃত্যুর জন্যে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। মাত্র ২০ বছর বয়সেই পরলোকে পাড়ি দিলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘আলিবাবা’ সিরিয়ালের শীর্ষ নায়িকা তুনিশা শর্মা। আলিবাবা শ্যুটিং সেট থেকেই মিলল তাঁর ঝুলন্ত মৃতদেহ। আত্মহত্যা করেছেন নায়িকা। মুম্বই সংবাদমাধ্যম অনুযায়ী, তুনিশা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন, জানাজানি হওয়া মাত্রই তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার বহু আগেই তুনিশা মারা যান। তুনিশার মৃত্যু ইতিমধ্যেই গোটা বলিউডকে প্লাবিত করে ফেলেছে। তদন্ত শুরু হতেই পুলিশের কাছে অভিনেত্রীর মা বিস্ফোরক অভিযোগ করেছেন। খ্রিস্টমাসের দিন বাড়ি চণ্ডীগড় যাওয়ার কথা ছিল নায়িকার, মায়ের হাতে বানানো খাবার খাওয়ার কথা ছিল শেহনাজ মরিয়মের, কিন্তু তার আগেই সব শেষ। শনিবার সহ অভিনেতা শেজান মোহাম্মদ খানের মেকআপ রুমেই ঝুলে পড়েন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে এই অভিনেত্রী এই বয়সেই এমন একটি কঠোর পদক্ষেপ নিলেন তা এখনও জানা যায়নি। তবে যেহেতু ঘটনাটি শেজান মোহাম্মদ খানের মেকআপ রুমে ঘটেছে, তাই তাঁকেই এখন পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্ত একেবারে জোরকদমে চলছে।

জানা গিয়েছে, তুনিশার প্রেমিক ছিলেন শেজান মোহাম্মদ খান। এমনকী অভিনেত্রীর মাও মেয়ের মৃত্যুর জন্যে শিজান খানকে দায়ী করেছেন। অভিনেত্রী আদৌ খুন হয়েছেন, নাকি আত্মহত্যা করেছেন তা জানতে জোরকদমে শুরু হয়েছে তদন্ত। ওয়ালিভ পুলিশের ডিসিপি বলেছেন যে, তুনিশার মা তাঁর মৃত্যুর জন্য শিজান খানকে দায়ী করেছেন। তবে অভিনেত্রী গর্ভবতী কিনা তা ময়নাতদন্তের আসলেই জানা যাবে। তুনিশা তাঁর সঙ্গেই থাকতেন। তাঁর মাই জানান শেনাজের সঙ্গে তুনিশা গভীর সম্পর্ক ছিল।

ডিসিপি চন্দ্রকান্ত যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত, সেটে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তুনিশার মাকেও সেখানে ডাকা হয়েছিল। সেখানেই তুনিশার মা, অভিনেত্রীর আলী বাবার সহ-অভিনেতা শেজান খানকে দায়ী করেছেন মেয়ের মৃত্যুর জন্যে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ওয়ালিভ পুলিশ বর্তমানে শোটির সেটে রয়েছে এবং অভিনেতার মর্মান্তিক মৃত্যুর তদন্ত করছে।  

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত