জটিল রোগ বাসা বেঁধেছে কন্ঠে, ভবিষ্যতে গান গাওয়া ছাড়তে পারেন তাহসান

গান ও অভিনয়ে এত ভালোবাসা সত্ত্বেও ভক্তদের দুঃসংবাদ দিলেন তাহসান খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা এক কাহিনী তুলে ধরলেন তাহসান। তিনি জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা তাহসান খান। একাধারে তিনি কন্ঠশিল্পী নামেও খ্যাত। সুতরাং এই প্রজন্মের জনপ্রিয় নায়ক-গায়ক তাহসান খান। অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্টও করে মাতিয়ে তোলেন দর্শকদের। গায়ক হিসেবেও যথেষ্ট নাম-ডাক আছে তাঁর। কিছুদিন আগেই তাঁর একটি গান ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেটি তিনি অভিনেত্রী ফারিণের সঙ্গে গেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, ভবিষ্যতে গান ছাড়তে পারেন তাহসান খান। অভিনেতা-গায়ক নিজেই ভবিষ্যতে গান গাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গানের পাশাপাশি অভিনয়েও চুটিয়ে কাজ করে চলেছেন অভিনেতা। ওয়েবসিরিজ, ছোট নাটক, সবেতেই তাঁর অভিনয় প্রশংসিত।

সামনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’। গান ও অভিনয়ে এত ভালোবাসা সত্ত্বেও ভক্তদের দুঃসংবাদ দিলেন তাহসান খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা এক কাহিনী তুলে ধরলেন তাহসান। তিনি জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি। হেটেরোটোপিয়া নামের একটি রোগ তাঁর কন্ডনালীতে বাসা বেঁধেছে। ২০১৮ সাল থেকে তিনি এই রোগে ভুগছেন। সাধারণত এই রোগ যাঁর বা যাঁদের হয়, তাঁদের ভবিষ্যতে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। সঙ্গে কমে যায় গান গাওয়ার মনোবল। তাই তাঁর ক্ষেত্রেও তেমনটা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এখুনি তাঁর গান গাওয়ার শক্তি অনেকটা কমে গিয়েছে। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গাইতে পারছেন না তাহসান খান। ভবিষ্যতেও আর গাইতে পারবেন কিনা, তা নিয়ে শঙ্কিত অভিনেতা। গায়ক জানিয়েছেন, একটা সময় তিনি খুব ভয় পেয়েছিলেন, হয়তো আর গাইতে পারবেন না। গত ছয় বছরেও টের পেয়েছেন, কখন তাঁর গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আর কখন নেই।

দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, গান গাইতেই হবে। কিন্তু তখনও পর্যন্ত তাঁর গলার অবস্থা বেশ খারাপ। ঠিকভাবে কথাও বলতে পারছেন না। আর সেই দিনেই এক ঘণ্টা গান গাইতে হবে তাঁকে। এমন অবস্থায় তিনি পারফর্ম করার জন্যে তেমন, মনোবল পাননি। তবে দর্শকরা যেমনভাবেই গেয়েছেন, তাঁর সেটাই গ্রহণ করেছে। যদিও ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। যত দিন যাচ্ছে, তাঁর গান গাওয়ার সক্ষমতাও কমছে। তাই ভক্তদের আগে থেকেই জানিয়ে দিতে চান যে, ধীরে ধীরে তাঁর যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও যদি কমে যায়, তাহলে বুঝে নেবেন, তাঁর সমস্যা আরও বাড়ছে। বর্তমানে তাঁর রোগের চিকিৎসা চলছে। এ জন্য তাঁর জীবনযাত্রাতেও প্রভাব পড়েছে। বদলেছে খাদ্যাভ্যাসও। মাঝে কিছু বছর তিনি ভাল থাকলেও এখন সমস্যা বেড়েছে বলে জানিয়েছেন তাহসান। তবে ঈশ্বরের কাছে তাঁর অনুরোধ, এই সমস্যা যেন আর তাঁর না বাড়ে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর