বিতর্ক যেন রণবীরের পিছু ছাড়ছে না, এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অভিনেতার বিরুদ্ধে

এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রণবীর সিং এর নগ্ন ফটোশুট ঘিরে জল্পনা চলছে গত মাস থেকেই। কেউ কেউ বাহবা দিলেও সিংহভাগ মানুষের কটাক্ষের মুখে পড়েছেন রণবীর। বলা ভালো বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। একটি নামি ম্যাগাজিনের জন্য এই নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর। তুরস্কের গালিচার উপর নিজের পুরুষালি ঢেউ তোলা শরীরকে ফ্লন্ট করেছেন তিনি। এক ঝটকায় সেই ছবি দেখে সকলে হতচকিত হলেও ধাতস্ত হওয়ার পরে তা বেশ ভালোভাবেই নিয়েছেন অনেকে। অনেকেই আবার বলেছেন রণবীরের এই ফটোশুট করা একেবারেই উচিত হয়নি। এবার ফের নতুন করে আইনি বিপাকে পড়লেন এই ফটোশুটের জন্য তিনি। 

এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। রণবীরের ওই নিরাবরণ ছবি যাতে কোনওভাবে জনমানসে প্রভাব বিস্তার না করতে পারে সেই ব্যবস্থাই নেওয়া হবে। বিশেষত শিশুমনে যাতে এই ছবি ঘিরে কোনও কুপ্রভাব না পড়ে তার জন্যও এই ছবি ঘিরে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছেন তিনি। জানা যাচ্ছে ওই জনস্বার্থ মামলায় রণবীর ছাড়াও রয়েছে মিলিন্দ সোমানের একটি বিতর্কিত ফটোশুট।  

তবে এই প্রথম নয় এর আগেও নিজের বিভিন্ন অদ্ভূত ফ্যাশনিস্তা লুকে ধরা দিয়েও বিতর্কের শীর্ষে এসেছেন রণবীর। এর আগেও নিজের এই নগ্ন ফটোশুট ঘিরে বিতর্কের শিকার হয়েছেন রণবীর। এর আগে এই ফটোশুটের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন মুম্বইয়ের আইনজীবি বেদিকা চৌধুরী। তাঁর দাবি ছিল এই যে , এই ফটোশুট করে মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন রণবীর। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায়  রণবীরের ছবি ভাইরাল হওয়ার পর পরই তা নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। তাই বলা যায় এই ফটোশুট করে রীতিমত সমস্যায় পড়েছেন এখন দীপিকার অভিনেতা স্বামী রণবীর সিং। 

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী