নাগা চৈতন্যের নতুন ছবি নিয়ে বিতর্ক চরমে, কাহিনী চুরির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে তেলেগু সুপারস্টার নাগা চৈতন্যের ‘Thank You’। এই ছবিটির মুক্তির অনেক আগে থেকেই একাধিক বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে নির্মাতাদের, বাদ যাচ্ছে না নাগাও। বিশেষ করে নাগা চৈতন্যের বিরুদ্ধে একের পর এক নিন্দার ঝড় উঠছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ভক্তদের দ্বারা। এই ছবির একটি সংলাপ দেখে, অনেকেই ভেবেছিলেন যে অভিনেতা তাঁর প্রাক্তন স্ত্রীকে কোনভাবে খোঁচা দিতে চাইছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে, এই ছবির বিষয়ে অন্য একটি কাহিনী।

শোনা যাচ্ছে, এই ছবির কাহিনী অন্য কোনো দক্ষিণী ছবির থেকে চুরি করা হয়েছে। যা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। তবে এবার এসব মিথ্যা দাবির বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ জানালেন, থ্যাঙ্ক ইউ ছবির প্রযোজক দিল রাজু। তিনি এই মিথ্যে গুজব প্রসঙ্গে প্রতিবেদনগুলিকে উড়িয়ে দিয়ে বলেছেন, “থ্যাঙ্ক ইউ একটি ভিন্নধর্মী চলচ্চিত্র। যেখানে একজন মানুষের জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে”। এই ছবিটি পরিচালনা করেছেন বিক্রম কুমার, আর ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন, নাগা চৈতন্য ও রাশি খান্না। অন্যদিকে এই ছবির টিকিটের দাম নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবির প্রযোজক দিল রাজু এই ছবির টিকিটের দাম প্রসঙ্গে বলেছেন, ইতিমধ্যেই তিনি তাঁর চলচ্চিত্রটির সর্বোত্তম মূল্য নির্ধারণের ব্যবস্থা নিয়ে একটি মডেল তৈরি করেছেন।

তবে নাগা চৈতন্যের কাছে থ্যাঙ্ক ইউ চলচ্চিত্রটি স্পেশাল, কারণ হিসেবে, নাগা নিজেই জানিয়েছেন, “আমার চাহিদা অনুযায়ী এই ছবির স্ক্রিপ্ট একেবারে মিলে গেছে, অবিলম্বে শ্রোতাদের সঙ্গে আমি অভিনয়ের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারব। আমাদের জীবনে অনেক বিশেষ মানুষ আছে, কিন্তু যখন তাঁদের কোনও বিষয়ের জন্যে ধন্যবাদ জানানোর কথা আসে, তখন আমরা দ্বিধাবোধ করি। এই চলচ্চিত্রটির মাধ্যমে আমরা সেই ব্যক্তিদের ধন্যবাদ জানাতে শিখব।” ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুলাই, ২০২২।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত