‘ওঁরা সকলেই মোটামাথার দল’, এবার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন স্বরা ভাস্কর

একজন এক্স ব্যবহারকারী গ্যাংস্টারের গানের একটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন। এমনকী গানের পোস্টারে বিষ্ণোইয়ের ফটোশপ করা ছবিও রয়েছে। গানের শিরোনাম ছিল 'মেরা ইয়ার লরেন্স বিষ্ণোই'।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিয়ে যাঁরা গান বেঁধেছেন তাঁদের তীব্র সমালোচনা করলেন স্বরা ভাস্কর। উল্টো সুর গাইলেন বলিউড অভিনেত্রী। লরেন্স বিষ্ণোইয়ের নজরে একেবারে সেঁটে রয়েছেন সুপারস্টার সলমান খান। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার ঘটনায় আজও বিষ্ণোই সম্প্রদায়ের শত্রু সলমান খান। যতদিন না সলমান ক্ষমা চাইছেন, ততদিন তাঁর নিস্তার নেই। তাই জেলে বসেই সলমানকে হত্যার একের পর এক পরিকল্পনা কষে চলেছেন লরেন্স বিষ্ণোই। এ মাসের শুরুর দিকে লরেন্স বিষ্ণোইকে নিয়ে গান বাঁধার অপরাধে সলমান ঘনিষ্ঠ এক গীতিকারকে মৃত্যু হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোইয়ের দলবল। যে গানগুলি নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এমনকী তাঁর কাছ থেকে মুক্তিপণও চাওয়া হয়েছিল। এছাড়াও জেলবন্দি লরেন্স বিষ্ণোইকে নিয়ে নানা গান বানিয়েছেন তাঁর অনুরাগিরা। ইউটিউবের দৌলতে সেই গান লোকের মুখে মুখে ঘুরছে। আর তা নজর এড়িয়ে যায়নি অভিনেত্রী স্বরা ভাস্করেরও। তার পরই গর্জে উঠলেন তিনি। যারা লরেন্স বিষ্ণোইকে নিয়ে গান বেঁধেছেন, এবং তা ছরিয়ে দিচ্ছেন চারিদিকে, তাঁদের তীব্র নিন্দা করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর), একজন এক্স ব্যবহারকারী গ্যাংস্টারের গানের একটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন। এমনকী গানের পোস্টারে বিষ্ণোইয়ের ফটোশপ করা ছবিও রয়েছে। গানের শিরোনাম ছিল ‘মেরা ইয়ার লরেন্স বিষ্ণোই’। অন্য একটি গানের পোস্টারে সলমান এবং বিহারের সাংসদ পাপ্পু যাদবকেও দেখানো হয়েছে, যিনি বিষ্ণোইয়ের গ্যাং থেকে মৃত্যুর হুমকি পাওয়ার পর অভিনেতাকে সমর্থন করতে এগিয়ে এসেছেন। বর্তমানে লরেন্স বিষ্ণোইকে নিয়ে বাঁধা শতাধিক গান স্পটিফাই, অ্যাপল মিউজিক, সাউন্ডক্লাউড এবং জিও সাভনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। আর এই গানগুলি ইউটিউবে সমস্ত বয়সের জন্য উপলব্ধ করা হয়েছে। ওই ব্যবহারকারির পোস্টটি শেয়ার করেই স্বরা লিখেছেন, ‘যতসব মোটা মাথার দল, এরা কি নির্বোধ, এরা জানে না কাকে আসনে বসাচ্ছে।”

লরেন্স বিষ্ণোইকে নিয়ে বাঁধা একাধিক গান এখন সোশ্যাল মিডিয়ায় রাজ করছে। আর তাতেই বিরক্ত হয়েছেন স্বরা। যদিও এই প্রথম নয়, অন্যায় দেখলেই অভিনেত্রী সরব হন। এবার লরেন্সকে নিয়ে তার ভক্তদের গান বাঁধার বিষয়টা একেবারেই ভাল্ভাবে দেখলেন না অভিনেত্রী। এ মাসের শুরুর দিকে, লরেন্স বিষ্ণোইকে নিয়ে বাঁধা গানের কারণে বিষ্ণোই গ্যাংয়ের থেকে একটি হুমকি পেয়েছিলেন সলমান। যেখানে বিষ্ণোই এবং সালমান, উভয়ের নামই যুক্ত ছিল। গত ৮ নভেম্বর মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকির কথা জানানো হয়। হুমকি বার্তায় বলা হয়েছিল যে, গীতিকার এমন শর্তে থাকবেন যে তিনি আর এ জাতীয় গান করতে পারবেন না। এরপরেই ওয়ারলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা