ডিবি কার্যালয়ে ম্যারাথন জেরা চলছে শাওন ও সাবার

শুক্রবার সকালে জানা যায়, দুই অভিনেত্রীকেই জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা, ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তার কিছুক্ষন পরেই আটক হয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির আরেকজন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। শুক্রবার সকালে জানা যায়, দুই অভিনেত্রীকেই জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, দুই অভিনেত্রীকেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ না শেষ হওয়ার পর্যন্ত দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ। বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নির্মূল করতে একেবারে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। বুধবার থেকেই বাংলাদেশে আবারও ধ্বংসলীলা চালাচ্ছে ইউনূস সরকার। বুধবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ও কার্যালয় ভেঙে ফেলা হয়েছে। এই কলঙ্কিত ঘটনা নিয়ে মুখ খোলাতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে গায়িকা শাওনকে এবং তার কিছুক্ষন পরে আটক করা হয়েছে সোহানা সাবাকে। ডিবির একটি সূত্র বলছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন।

তাঁর বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। অন্যদিকে সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ, গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সোহানা সাবাসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত