দীর্ঘ আট বছরের দাম্পত্যে ইতি এই টলি জুটির

কয়েকদিন আগেই অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবরে রীতিমত চমকে গিয়েছিলেন সকলে। এবার টলিপাড়ায় আর এক সম্পর্কের ভাঙন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ আট বছরের দাম্পত্যে ইতি টানলেন তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত মুখোপাধ্যায়। কয়েকদিন আগেই অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবরে রীতিমত চমকে গিয়েছিলেন সকলে। এবার টলিপাড়ায় আর এক সম্পর্কের ভাঙন। বেশকিছুদিন ধরেই তথাগত-দেবলীনার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবিষয়ে সত্যতা প্রকাশ পায়নি। বিশেষ একটি সংবাদমাধ্যমকে তথাগত জানিয়েছেন তাঁরা দুজনে এখন আলাদা থাকছেন। এইমুহূর্তে তথাগত মা-বাবাকে নিয়েই ব্যস্ত। তাঁদের দিকটাই তিনি সবথেকে বেশি দেখছেন। নিজের মত করে জীবন কাটাচ্ছেন। অন্যদিকে দেবলীনা জানিয়েছেন কাজে ব্যাস্ত রয়েছেন তিনি। মা অসুস্থ তাই তাঁর দেখভাল করতে হয় সঙ্গে রয়েছে তিন সন্তানতুল্য সারমেয় এইসব দায়িত্ব সামলাতেই আপাতত ব্যস্ত দেবলীনা। অন্যকিছু নিয়ে আপাতত কথা বলতে ও ভাবতে চাননা তিনি।

কিন্তু এমন কেন হল? সদা হাসিখুশি টলিজুটির বিয়ের পরিণতি এমন কেন হল তা নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, ‘ভটভটি’ ছবি করতে গিয়ে ছবির অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবির পরিচালক তথাগত মুখপাধ্যায়ের ঘনিষ্ঠতা বেড়েছে। তার থেকেই কী এমন পরিণতি হল তাঁদের বিয়ের সম্পর্কের? গুঞ্জন বলছে এই মুহূর্তে নাকি লিভ-ইন করছেন তথাগত ও বিবৃতি। বলে রাখা ভালো দেবলীনার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে কন্যাকুমারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তথাগত। কিন্তু সেই সম্পর্কও ক্ষণস্থায়ী হয়েছিল। দেবলীনার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই নাকি ভেঙে গিয়েছিল তাঁর সেই বিয়েও। এবারেও সেই একই পরিণতি। 

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ