স্বামীর জন্যে ধর্ম ছেড়েছেন, এবার সন্তানের জন্যে অভিনয় ত্যাগের সিদ্ধান্ত দীপিকার

আমি গর্ভাবস্থার পর্বটি উপভোগ করছি এবং আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছি। উত্তেজনা বলে বোঝানো যাবেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী দীপিকা কাকর। বর্তমানে তিনি গর্ভবতী। ‘শশুরাল সিমার কা’ ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্যে দেশব্যাপী খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। সম্প্রতি তিনি ঘোষণা করলেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি একজন গৃহিণী এবং মা হিসাবে তাঁর জীবন উপভোগ করতে চান। সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি গর্ভাবস্থার পর্বটি উপভোগ করছি এবং আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছি। উত্তেজনা বলে বোঝানো যাবেনা। আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ -১৫ বছর হয়ে গেল। আমার গর্ভাবস্থার যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমি শোয়েবকে বলেছিলাম যে আমি আর কাজ করতে চাই না এবং অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহিণী এবং মা হিসেবে জীবনযাপন করতে চাই।”

একই কথোপকথনে, অভিনেত্রী আরও জানান, ‘আমার স্বপ্ন ছিল সবসময়ই একজন গৃহিণী হিসাবে জীবনযাপন করা। আমি সৌভাগ্যবান যে গর্ভাবস্থাতেও একই রকমভাবে ফিট রয়েছি। আমার স্বামীও সন্তানের জন্মের পর কয়েক মাস ছুটি নেবেন।’ দম্পতি জানুয়ারিতে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁদের প্রথম সন্তান আসার কথা জানিয়েছেন। তাঁরা লিখেছেন, “কৃতজ্ঞতা, আনন্দ, উত্তেজনা এবং নার্ভাসনেস ভরা হৃদয় নিয়ে আমি খবরটি আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর পর্যায়। হ্যাঁ, আমরা আমাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছি!” প্রসঙ্গত বিয়ের জন্যে নিজের ধর্মও ছেড়েছিলেন তিনি। শশুরাল সিমর ছাড়াও, দীপিকা কাকার ‘কাহান হাম কাহান তুম’ এবং ‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজোর মতো শোতে অভিনয় করেছেন। তিনি রিয়েলিটি শো Bigg বস 12-এ অংশগ্রহণ করে জিতেছেন।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী