‘ফাইটার’-এর ট্রেলার লঞ্চে থাকছেন না, অসুস্থ নাকি দীপিকা পাড়ুকোন?

১৫ জানুয়ারী, অভিনেত্রী ট্রেলার প্রকাশের আগে টিমকে শুভকামনা জানিয়েছেন। তবে অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছেন, "আমার স্কোয়াড্রনকে মিস করব (অসুস্থ মুখের একাধিক ইমোজি) শুভকামনা দল!

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ছবি মুক্তির মাত্র দু-সপ্তাহ বাকি! তার আগেই নায়িকার সঙ্গে মনোমালিন্য, সোজাসুজি নায়িকাকে ইনস্টাগ্রামে আনফলো করে দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আবার শোনা যাচ্ছে, ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও থাকবেন না অভিনেত্রী, কিছুক্ষন আগেই নিজের ইনস্টাগ্রামে স্টোরিজে ঘোষণা করলেন অভিনেত্রী এবং নিজের দলকে শুভেচ্ছা জানালে। আগামী ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই মুক্তি পাচ্ছে বছরের বহু প্রতীক্ষিত ছবি ‘ফাইটার’। ছবিতে এই প্রথম হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবির গান, টিজারে ইতিমধ্যেই তাঁদের দুর্দান্ত রসায়নের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আজ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।

কিন্তু সেখানে থাকতে পারবেন না নায়িকা, তাই আগেভাগেই টিমকে শুভেচ্ছা পাঠালেন অভিনেত্রী। কেন তিনি থাকছেন না ‘ফাইটার’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে? তবে কী অসুস্থ দীপিকা নাকি সত্যিই পরিচালকের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছে? হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন বর্তমানে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রের মুক্তির জন্যে নিজেদের প্রস্তুত করছেন। আজ, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটির ট্রেলার প্রকাশিত হবে। ট্রেলার মুক্তিতে থাকবেন না অভিনেত্রী। ১৫ জানুয়ারী, অভিনেত্রী ট্রেলার প্রকাশের আগে টিমকে শুভকামনা জানিয়েছেন। তবে অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছেন, “আমার স্কোয়াড্রনকে মিস করব (অসুস্থ মুখের একাধিক ইমোজি) শুভকামনা দল! (পাঞ্চ ইমোজি) #Fighter #Fightertrailer”। ইমোজিতে অভিনেত্রী অসুস্থতার ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি, ফাইটার নির্মাতারা হীর আসমানী গানের শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করে জানান, এই গানটি কাশ্মীরের ঠান্ডা আবহাওয়ায় শ্যুট করা হয়েছিল। যাতে তাঁদের গানে লিপসিঙ্ক করতে খুব অসুবিধা হয়েছিল। বিশেষ করে, হৃতিক রোশন আবহাওয়ার কারণে গানের লাইন বলতে হিমশিম খাচ্ছিলেন। ফাইটার পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, সঞ্জিদা শেখ এবং তালাত আজিজ। ফিল্মটি এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল৷ তবে, COVID-19 মহামারীর কারণে মুক্তির তারিখ পিছিয়েছে৷ ফাইটার হল হৃতিক ও সিদ্ধার্থের তৃতীয় ছবি, যারা ব্যাং ব্যাং-এবং ওয়ারে একসঙ্গে কাজ করেছিলেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়