৮ ঘণ্টার কাজের দাবিতে অনড়, ‘স্পিরিট’-এর পর ‘কল্কি ২’ থেকেও বাদ পড়লেন দীপিকা

তবে আসল কারণ হল, দীপিকা মাত্র ৮ ঘন্টা কাজের সময়সীমা বেধে দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রীর এমন দাবিতে রাজী নন নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত কাজের চাপের কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট থেকে বেরিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ নিয়ে বিতর্ক যেন থামছেই না। দক্ষিণী মহলে কাজের অতিরিক্ত চাপে মানসিকভাবে বিপর্যস্ত হন তারকারা, এমন অভিযোগ মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয়। কিন্তু দীপিকা পাড়ুকোনের স্পিরিট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি মোটেও ভালো চোখে দেখেনি গ্লোবাল অভিনেত্রীর ভক্তরা। তবে আসল কারণ হল, দীপিকা মাত্র ৮ ঘন্টা কাজের সময়সীমা বেধে দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রীর এমন দাবিতে রাজী নন নির্মাতারা। এবার শোনা যাচ্ছে, দীপিকা তাঁর ব্লকবাস্টার ছবি “কল্কি ২৮৯৮ এডি”-এর দ্বিতীয় অংশ থেকেও সরে এসেছেন। এখানেও তিনি ৮ ঘন্টা কাজের দাবি করেছিলেন।

প্রতিবেদন অনুসারে, দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ AD’-র নির্মাতাদের কাছে কাজের সময় কমানোর জন্য অনুরোধ করেছিলেন। কারণ তিনি সদ্য মা হয়েছেন। গতবছর তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাই কোলের সন্তান দুয়াকে ছেড়ে এত কঠিন পরিশ্রম করতে পারবেন না বলেই তিনি নির্মাতাদের অনুরোধ করেছিলেন। কিন্তু ছবিটি ব্যাপক আকারে প্রচারিত হওয়ার কারণে, নির্মাতারা তাঁর আবেদন মানতে নারাজ। এমনকী অভিনেত্রী ছবিতে তাঁর ভূমিকা কমানোর কথাও জানিয়েছিলেন। কিন্তু তাও নির্মাতারা শোনেননি। তাই অবশেষে ছবি থেকে বেরিয়ে এসেছেন দীপিকা। তবে এই বিষয়ে ছবির নির্মাতা বা দীপিকা কেউই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

‘কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ’-এর প্রথম অংশে দীপিকাকে একজন গর্ভবতী মহিলা হিসেবে দেখানো হয়েছিল, যিনি তার গর্ভে ভগবান বিষ্ণুর কল্কি অবতার ধারণ করেছেন। যার মহাবিশ্বে জন্ম হয়েছিল দুষ্ট দমনের জন্যে। চিত্রনাট্য অনুসারে, ছবির দ্বিতীয় অংশে দীপিকা বিশ্বের ত্রাণকর্তার জন্ম দেবেন। মহাভারতের ধারণা থেকে তৈরি এই ছবিটিতে অমিতাভ বচ্চন, প্রভাস এবং কমল হাসানও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু দীপিকার ছবি থেকে সরে আসা ভক্ত ও নির্মাতা দের কাছে বড় ধাক্কা! কিছুদিন আগে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার “স্পিরিট” থেকে দীপিকার বাদ যাওয়ার খবর টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, ছবিতে অভিনেত্রী ৮ ঘন্টা কাজের শিফট, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের অংশ দাবি করেছিলেন। এরপরেই তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়।

এরপরে সন্দীপ ভাঙ্গা জানান, তাঁর ছবিতে প্রভাসের সঙ্গে রোমান্স করবেন তৃপ্তি ডিমরি। তাঁকে ছবির প্রধান নারী চরিত্র হিসেবে দেখা যাবে। তিনি দীপিকার বিরুদ্ধে স্পিরিটের স্ক্রিপ্ট ফাঁস করার অভিযোগও করেছিলেন। পরিচালক নাম না করে জানিয়েছিলেন, “যখন আমি একজন অভিনেতাকে গল্প বলি, তখন আমি ১০০% বিশ্বাস রাখি। আমাদের মধ্যে একটি অকথিত এনডিএ (অপ্রকাশ্য চুক্তি) থাকে। কিন্তু আপনি গল্পকে সরিয়ে প্রকাশিত করে কী দেখাতে চাইলেন? এটাই কি আপনার নারীবাদের প্রতীক? একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি আমার নৈপুণ্যের পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি এবং আমার জন্য, চলচ্চিত্র নির্মাণই সবকিছু। আপনি এটি পাননি। আপনি এটি পাবেন না। আপনি এটি কখনও পাবেন না”। এরপরেই ভক্তদের মনে হয় যে, সন্দীপ এটি দীপিকা পাড়ুকোনকে উদ্দেশ্য করেই লিখেছেন।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি