এত বিতর্ক থাকা সত্ত্বেও নেহা-ফাল্গুনীর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার অবাক করল সবাইকে

এত বিতর্ক থাকা সত্ত্বেও রিয়্যালিটি শোয়ের মঞ্চে একসঙ্গে পারফরম্যান্স করলেন নেহা-ফাল্গুনী

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি প্রবীণ গায়িকা ফাল্গুনী পাঠকের একটি গানের রিমেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে। গায়িকা নেহা কক্করের কন্ঠে ফাল্গুনী পাঠকের আইকনিক গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’র রিমেক একেবারেই পছন্দ করেন নি নেটিজেনরা। তাঁদের দাবি, নেহা এই আইকনিক গানটি কেটেছেঁটে গানটির সর্বনাশ করে দিয়েছে। যাতে কিনা শৈশব নষ্ট হয়েছে নব্বই দশকের জন্ম গ্রহণকারী মানুষদের। যদিও এই বিতর্কে নেহা এবং ফাল্গুনী কেউই প্রতিক্রিয়া জানান নি। সম্প্রতি, নেহা-ফাল্গুণী দুজনেরই দেখা মিলল সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল 13-এর মঞ্চে। নেহার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ও সাজনা’ গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই এই গানটি নিয়ে অনেক জনসাধারণের মধ্যে দ্বন্দ্বের চলেছে। অবশেষে, নেহা কক্কর এবং ফাল্গুনী পাঠককে একই মঞ্চে এই গানটি চরম আনন্দের সঙ্গে গাইতে দেখা গেল। ফাল্গুনী এই সপ্তাহান্তে ইন্ডিয়ান আইডল 13-এ গারবা রাতের অংশ হবেন।

সোনি টিভির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি নতুন প্রোমোতে দেখা গিয়েছে, নেহা কক্কর এবং ফাল্গুনী পাঠক একসঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিয়েছেন। নবরাত্রি পর্বে, ফাল্গুনী পাঠককে কক্কর সহ বিচারকরা শোতে দুর্দান্ত ভাবে স্বাগত জানিয়েছেন। এমনকি নেহা ‘কিংবদন্তি’ ফাল্গুনী জিকে পরিচয় করিয়ে দিয়ে শোটির সূচনা করেন। ক্যাপশনে লেখা আছে, “ফাল্গুনী পাঠকের সঙ্গে ইন্ডিয়ান আইডল কে মঞ্চ পার হোগি গারবা রাত! দেখিয়ে ইন্ডিয়ান আইডল ১৩, থিয়েটার রাউন্ড মে! ইস শনিবার আর রবিবার, রাত ৮ বাজে।”

সাম্প্রতিক, ফাল্গুনীর গানের রিমেক নিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, সেটে একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন নেহা-ফাল্গুণী দুজনেই। যা পুরোপুরি পেশাদার বলে প্রমাণিত হয়েছে। যাইহোক, দুই তারকার দর্শক এবং ভক্তরা এই পদক্ষেপে কিছুটা হতাশ হয়েছেন। পাঠকের এই পদক্ষেপে ক্ষুব্ধ একজন নেটিজেন মন্তব্য করেছেন যে, “ফাল্গুনী জি, আপনি কেবল মনোযোগ আকর্ষণ করার জন্য এটি করেছেন … সম্পূর্ণ হতাশ।” এদিকে, নেহা নতুন গান নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ার পরে, ফাল্গুনী পাঠকের কিছু ভক্ত টুইটারে গিয়ে বলেছেন যে, নেহাকে ভবিষ্যতে কোনও পুরানো গান পুনরায় তৈরি করার অনুমতি দেওয়া উচিত নয়।

‘রাজা হিন্দুস্তানি’-তে আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের