টলিউডে ফিরছেন ‘নিষিদ্ধ’ শিল্পীরা? কী উদ্যোগ তারকা-সাংসদ দেবের?

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে গত ৭ এপ্রিল টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে গত ৭ এপ্রিল টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু শিল্পীদের পেটে টান ধরার কথা ভেবেই শর্তসাপেক্ষে সেই কর্মবিরতি তুলে নেওয়া হয়। এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে টলিপাড়া। তবে মঙ্গলবার (৭ এপ্রিল) রাহুলের জন্যে বিচার চাইতে যখন পুরো ইন্ডাস্ট্রি এক হয়েছিলেন, তখনই ‘নিষিদ্ধ’ শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে সরব হন তারকা-সাংসদ দেব।

বৈঠক শেষ হতেই তিনি ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই বিষয়টি নিয়ে ভাবার জন্যে ৭২ ঘন্টার ‘ডেডলাইন’ বেঁধে দেন। সেই ৭২ ঘন্টা সম্পূর্ণ হতেই সুখবর দিলেন টলি কিং দেব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিরেক্টরস’ অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখলেন, ‘যাঁরা আমার কথার গুরুত্ব দিয়েছেন এবং ৭২ ঘণ্টার মধ্যেই কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়া-র কাছে দায়ের করা মামলাটি প্রত্যাহার করেছেন, তাঁদের ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হয়েছি। একইসঙ্গে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে আজ আমি গর্বিত। সিনেমা মূলত পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া এবং পরস্পরের কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর নির্ভরশীল। এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে প্রয়োজন, শান্তিপূর্ণ সহাবস্থান, এবং আলাপ-আলোচনা ও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মতভেদের সমাধান করা। এই পদক্ষেপ আমাদের মতো প্রতিটি শিল্পীর প্রগতিশীল ভবিষ্যৎ ও সুন্দর পরিবেশ গড়তে বিরাট ভূমিকা পালন করবে। ইন্ডাস্ট্রিতে শিল্পীকে নিষিদ্ধ করা সংস্কৃতি থেকে সরে এসে শক্তিশালী ও ঐক্যবদ্ধ শিল্প গড়ে উঠবে।’উল্লেখ্য, নিজের ব্যান্ড খুলেছেন অনির্বাণ ভট্টাচার্য, সেই ব্যান্ডের গানে অশ্লীলতা কথাবার্তার জন্যে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে টলিউড থেকে। এই তালিকায় আরও অনেকেই আছেন। এবার তাঁদের আবারও টলিউডে ফেরাতে উদ্যোগী হলেন দেব।

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক