‘তুফান’ ছবির পরিচালকের সঙ্গে কাজ করার গুঞ্জন রটতেই কী জবাব দিলেন দেব!

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তুফান’ ছবিটি। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ছবিটি বাংলাদেশের বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তারপর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন ছবির পরিচালক রায়হান রাফি। এর মধ্যেই টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে জিৎ ও দেবের তরফ থেকে নাকি এই ছবির পরিচালক রায়হান রাফীর কাছে নতুন কাজের প্রস্তাব গিয়েছে। এই নিয়ে বেশ গর্বে আছেন পরিচালক।পরিচালক নাকি এখনও ছবি নিয়ে তাঁদের কোন সিদ্ধান্ত জানাননি। এই শোরগোল শোনা যেতেই মুখ খুললেন দেব।

রবিবার(৭ই জুলাই) সামাজিক মাধ্যমে এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি। বাংলাদেশী পরিচালক কতটা সত্যিই বলেছেন তার প্রমাণ দিলেন টলিউড সুপারস্টার দেব। অভিনেতা সামাজিক মাধ্যমে একটি সংবাদমাধ্যমের খবরের অংশ ভাগ করে নিয়েছেন। সেখানে রাফির দাবি, দেব ও জিৎ তাঁর সঙ্গে কাজ করতে রাজি।দেব জানিয়েছেন, ‘খবরটা মিথ্যে। তবুও তাঁর তরফে ওঁর জন্য অনেক শুভেচ্ছা রইল।’ যদিও এখনও এই বিষয়ে কিছুই জানায় নি জিৎ।

লোকসভা ভোটের পর কিছুটা হলেও চাপমুক্ত হয়েছেন তিনি।এখন গুঞ্জন ফের ছবির কাজে মন দেবেন অভিনেতা। এই মুহূর্তে টেক্কা, খাদান নিয়ে ব্যস্ত রয়েছেন। সৃজিতের টেক্কা ছবির প্রথম পর্বের শ্যুটিং শেষ হলেও বাকি রয়েছে পরবর্তী পর্যায়ের ছবি। অপরদিকে রয়েছে খাদান ছবি। এই মুহূর্তে রাফীর নতুন ছবি নিয়ে দেবের কোনও ভাবনা থাকতে পারে না বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের