বিবাহ বিচ্ছেদ হচ্ছে না ধনুষ-ঐশ্বর্যা’র! দাবি অভিনেতার বাবার

দীর্ঘ ১৮ বছরের দৃঢ় সম্পর্ক। মাত্র একটি চিঠিতেই সবশেষ। দক্ষিণী ছবির তারকা ধনুষ ও তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যা'র বিচ্ছেদ নিয়ে তোলপাড় নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছরের দৃঢ় সম্পর্ক। মাত্র একটি চিঠিতেই সবশেষ। দক্ষিণী ছবির তারকা ধনুষ ও তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যা’র বিচ্ছেদ নিয়ে তোলপাড় নেটদুনিয়া। ধনুষের অনুরাগীরা এই বিচ্ছেদের কোনও কারণ খুঁজে পাচ্ছে না। অনেকেই এই সংসার ভাঙার জন্য দায়ী করেছেন শ্রুতি হাসানকে। যদিও ধনুষের ঘনিষ্ঠমহল সেই খবর উড়িয়ে দিয়েছেন। এর মাঝেই বোমা ফাটিয়েছেন ধনুষের বাবা কস্তুরি রাজা। এই সম্পর্কের ভাঙনের জন্য ‘পারিবারিক বিবাদ’কেই দায়ী করেছেন ধনুষের বাবা। এক সংবাদমাধ্যমকে কস্তুরি জানিয়েছেন, ‘ধনুষ এবং ঐশ্বর্যা এই মুহূর্তে চেন্নাইতে নেই। দু’জনেই হায়দরাবাদে। আমি ফোন করে তাঁদের সঙ্গে কথা বলে কিছু পরামর্শ দিয়েছি।’ তাঁর পুত্র ও পুত্রবধূ বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটছেন না এটাও জানিয়েছেন ধনুষের বাবা।

দীর্ঘ ১৮ বছরের সংসার এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাওয়ায় অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন না। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাধারণত বিবাহ বিচ্ছেদের ঘটনা বিরল। কিন্তু সাম্প্রতিক কালে সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদ সকলকে নাড়া দিয়ে যায়। আর সেই রেশ কাটতে না কাটতেই ধনুষ ও ঐশ্বর্যার বিচ্ছেদ নানা প্রশ্ন তুলে দিচ্ছে সিনেমহলে। যদিও বিবাহ বিচ্ছেদের বিষয়ে এখনও মুখ খোলেননি রজনী কন্যা ও তামিল তারকা ধনুষ। যদিও বিবাহ বিচ্ছেদ হচ্ছেই এটা আত্মীয়দের জানিয়ে দিয়েছেন ঐশ্বর্যা। কারণ ধনুষের ব্যস্ততা ও পরিবারকে সময় না দেওয়া।

এর মাঝেই ধনুষের বাবার এই দাবি নতুন করেব কৌতুহল তৈরি করেছে ধনুষ অনুরাগীদের মনে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা