প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

ছাত্র বিক্ষোভে প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বই পুলিশের হাতে আটক 'ধুরন্ধর' অভিনেত্রী আয়েশা খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র বিক্ষোভে প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বই পুলিশের হাতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান। তিনি নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি জানিয়েছেন এবং পুলিশ তাঁকে ধরে নিয়ে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন। দেশজুড়ে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন ‘ককরোচ জনতা পার্টি’র নেতা-কর্মীরা। নিট কেলেঙ্কারির সঠিক বিচারের দাবিতে অনশনে বসেছেন তাঁরা।

সোমবার (২০ জুলাই) ককরোচদের সংসদ অভিযানের সময় প্রতিবাদী মিছিলে অংশগ্রহণকারী পড়ুয়াদের উপর ব্যাপক লাঠিচার্জ চালায় দিল্লি পুলিশ। যাতে আহত হয়েছেন অনেক পড়ুয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে সেই সকল ছবি এবং ভিডিও। যাতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তরুণ প্রজন্ম। যারা ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত শিক্ষার জন্যে লড়ছেন, তাঁদের উপরেই অত্যাচার চালাচ্ছে পুলিশ, সরকারের এই পদক্ষেপে গর্জে উঠেছে গোটা দেশ। বলিউড তারকারাও প্রতিবাদ জানাচ্ছেন। শাবানা আজমি, প্রকাশ রাজের মতো তারকারা আন্দোলনে অংশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। অনশনরত সোনম ওয়াংচুককে বাঁচানোর দাবি জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিরা গতকাল প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ তাঁদের সঙ্গেও অভব্য আচরণ করেছেন। এমন অবস্থায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছে বলিউড। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর নাসিকে প্রতিবাদীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। পাশাপাশি মুম্বইয়ের ছাত্র বিক্ষোভে অংশ নেওয়ার কারণে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গেও অমানবিক আচরণ করেছে মুম্বই পুলিশ। তাঁকে আটক করেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Buzzzooka Scrolls (@buzzzookascrolls)

তিনি একাধিক ভিডিও শেয়ার করে বলেছেন, ‘আমার হাত এখনও কাঁপছে। রাস্তায় শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার জন্য আমাকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়েছে। আমি তখন প্রতিবাদ শুরুও করিনি। শুধু রাস্তার উপর দাঁড়িয়েছিলাম। আমার ভাই ও আমার পুরুষ বন্ধুদেরও আটক করা হয়েছে। কোনও কারণ ছাড়াই আমাদের আটক করা হয়েছে।’ অন্য একটি ভিডিওতে আয়েশাকে পুলিশকে জিজ্ঞাসা করতে দেখা যাচ্ছে যে, তারা তাদের কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু তাঁকে কোনও উত্তর পাননি। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, চারজন মহিলা পুলিশ তাঁকে জোর করে ভ্যানের তুলছে। ভিডিওটিতে তিনি লিখেছেন, “দুর্ভাগ্যবশত আমাকে ভেতরে টানতে চারজন মহিলা পুলিশের প্রয়োজন হল। কিন্তু আমি আবারও একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও আওয়াজ করেছিলাম? আমি কি কোনও কথা বলা শুরু করেছিলাম? আমাকে কিসের জন্য আটক করা হল? রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য?’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান