‘ধুরন্ধর’-এর সাফল্যে পারিশ্রমিক দ্বিগুণ, ‘দৃশ্যম 3’ ছাড়লেন অক্ষয় খান্না

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, 'দৃশ্যম 3'-এ নাও থাকতে পারেন অক্ষয় খান্না। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। পারিশ্রমিক সমস্যার কারণে 'দৃশ্যম 3' থেকে সরে গেলেন অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, ‘দৃশ্যম 3’-এ নাও থাকতে পারেন অক্ষয় খান্না। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। পারিশ্রমিক সমস্যার কারণে ‘দৃশ্যম 3’ থেকে সরে গেলেন অভিনেতা। বর্তমানে তিনি তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর সাফল্য উপভোগ করছেন। যেখানে রণবীর সিংহের পাশাপাশি তাঁর অভিনয়ও প্রশংসিত হচ্ছে সমালোচক, দর্শকদের কাছে। বিশেষ করে, তাঁর ভাইরাল এন্ট্রি গানে কুপোকাত দর্শকরা। যদিও অভিনেতা তাঁর সাফল্য নিয়ে এখনও মুখ খোলেননি। এর মধ্যেই জানা গেল, দৃশ্যম সিরিজের শেষ সংস্করণে থাকছেন না অক্ষয় খান্না। অথচ দৃশ্যম 2-এ তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল।

দিন তিনেক আগেই রিলিজ হয়েছে ‘দৃশ্যম 3’-এর টিজার। আগামী বছর গান্ধি জয়ন্তী তথা ২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। তবে অজয় দেবগন ছাড়া আর পুরোনো কাস্টের কথা জানানো হয়নি। অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে যে, পারিশ্রমিকের কারণে অভিনেতা এই প্রকল্পটি ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন নাকি কমিয়েছেন তা জানা যায়নি। ‘দৃশ্যম 2’-এর মাধ্যমে এই ক্রাইম থ্রিলারের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন অক্ষয় খান্না। যেটি ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে, তিনি আইজি তরুণ আহলাওয়াতের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবং তাঁর অভিনয় পছন্দ হয়েছিল ভক্তদের।

তবে যাই হোক না কেন, অক্ষয় খান্নার ২০২৫ দুর্দান্ত কাটছে, তাঁর দুটি ছবি ‘ছাভা’ এবং ‘ধুরন্ধর’ সাফল্য পেয়েছে। ছাভাতে অভিনেতা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করে ছিলেন এবং ভিকি কৌশলের ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছিলেন। আর ‘ধুরন্ধর’ ছবিতে, তিনি লিয়ারি গ্যাংস্টার রেহমান ডাকাইত চরিত্রে অভিনয় করেছেন। তবে বর্তমানে অক্ষয় খান্না ধুরন্ধরের FA9LA গানে তাঁর নাচের জন্য চর্চায় রয়েছেন। যা ইন্টারনেটে রীতিমতো আলোড়ন তুলেছে। ধুরন্ধর এবং ছাভা দুটিই ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়েছে।অক্ষয় খান্নাকে পরবর্তীতে মহাকালী ছবিতে দেখা যাবে, যা তার তেলেগু চলচ্চিত্রে অভিষেক। তিনি এই ছবিতে অসুরগুরু শুক্রাচার্যের চরিত্রে অভিনয় করবেন।

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর