প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

অনেকদিন ধরেই গুজব, এই ছবি দুটোর চিত্রনাট্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয় (PMO) লিখেছে। এবার এই সকল জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুললেন রাকেশ বেদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র অ্যাকশন, গুপ্তচরবৃত্তির কাহিনী অবলম্বনে তৈরি ‘ধুরন্ধর’, শুধু দেশ নয়, গোটা বিশ্বজুড়ে বক্সঅফিসে ঝড় তুলেছিল। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রথম সংস্করণ বিশ্বজুড়ে প্রায় ১৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল, পাশাপাশি চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর ২’ও বিশ্বব্যাপী প্রায় ২০০০ কোটির কাছাকাছি আয় করেছিল। এখন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি। ছবিগুলিতে কেন্দ্রীয় সরকারের কিছু পদক্ষেপ তুলে ধরা হয়েছিল। যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিখ্যাত সেই ‘নোটবন্দী’র বিষয়টিও তুলে ধরা হয়েছিল। ছবিগুলিতে রণবীর সিংহ, অর্জনু রামপাল, আর মাধবন, অক্ষয় খান্না, সারা অর্জুন, সঞ্জয় দত্ত-সহ পরিচালক হিসেবে আদিত্য ধরেরও প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। ছবিগুলির কাহিনী নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। এরপরেই গুজব উঠেছিল যে, এই ছবিগুলির চিত্রনাট্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয় (PMO) লিখেছে। এবার এই সকল জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুললেন রাকেশ বেদি।

বুধবার, নয়াদিল্লিতে আয়োজিত অমৃত রত্ন ২০২৬ সম্মেলনে অতিথি হয়ে এসেছিলেন রাকেশ বেদি, সেখানে ধুরন্ধর সিক্যুয়েলে তাঁর ভূমিকা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। তাঁর কথায়, ‘ছবিতে তীব্র অ্যাকশন ও সহিংসতা থাকলেও ছবিতে একাধিক হাস্যকর মুহূর্ত ছিল। যার মাধ্যমে দর্শকদের বিনোদন আরও দ্বিগুণ হয়েছে। কিন্তু প্রথমে এই স্পাই থ্রিলারটিতে হাস্যরস যোগ করতে ভয় পেয়েছিলেন আদিত্য ধর। যখন আমি চিত্রনাট্যটি দুই-তিনবার পড়ি, তখন আমি বুঝতে পারি যে এটি একটি খুব টানটান উত্তেজনার ছবি হতে চলেছে। শুধু টানটান উত্তেজনারই নয়, বরং তীব্র হতে চলেছে। তখন আমি ভাবলাম, একজন অভিনেতা হিসেবে, যেহেতু আমি সর্বদা কমেডির দিকে ঝুঁকে পড়ি এবং আমার মন হাস্যরসের দিকে ঝোঁকে, তাই আমি ভেবেছিলাম ছবিতে কিছুটা হাস্যরস যোগ করা যেত। তখন আমি আদিত্যকে বলি, ‘স্ক্রিপ্টে আমি এমন কিছু জায়গা দেখতে পাচ্ছি যেখানে আমরা কিছুটা হাস্যরস যোগ করতে পারি। আমি কি চেষ্টা করে দেখব?’ তখন তিনি উত্তরে বলেন, ‘রাকেশ জি, এখনই বলা কঠিন। দেখা যাক পরিস্থিতি কীভাবে এগোয় এবং পরে এ নিয়ে কাজ করা যাবে। অর্থাৎ শুরুতে তিনি ছবিতে হাস্যরস যোগ করতে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু কাজ যত এগোতে থাকল, তিনি এটি উপভোগ করতে শুরু করলেন এবং আমিও এটি উপভোগ করতে শুরু করলাম।’ এ

রপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ধুরন্ধর-এর চিত্রনাট্য এসেছিল কিনা সেই গুজব নিয়ে বলেন, “আপনারা তো বেশ ফর্সা। এই লাইনটা কে লিখতে পারত? যখন ছবিটি হিট হল, তখন কিছু লোক বলল যে ধুরন্ধর-এর চিত্রনাট্য প্রধানমন্ত্রীর কার্যালয় লিখেছে। আমি বললাম, বলুন তো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কে ওই লাইনটা লিখতে পারত? কেউ এটা ভাবতেও পারবে না।” ধুরন্ধর ছবিটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ধুরন্ধর ২ এই বছরের ১৯ মার্চ মুক্তি পেয়েছিল। দুটি ছবিতেই অভিনয় করেছেন রণবীর সিংহ, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদী, গৌরব গেরা এবং দানিশ পান্ডোর। প্রথম ছবিটি বিশ্বব্যাপী ১৩০৭ কোটি টাকা আয় করেছিল, যেখানে এর সিক্যুয়েলটি ১৭৯০ কোটি টাকার বেশি আয় করেছে।

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন এই নিয়মগুলি

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭