‘স্বামীকে উপদেশ দেওয়ার শাস্তি তিরস্কার’, রাজেশ খান্নার ব্যবহার প্রসঙ্গে মুখ খুললেন ডিম্পল

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে প্রথম সারিতেই নাম যায় কিংবদন্তী অভিনেতা রাজেশ খান্না এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার। তবে তাঁদের দাম্পত্য জীবন মোটেই সুখকর ছিল না। তাঁর স্বামী, অভিনেতা রাজেশ খান্নার দ্বারা তিনি প্রায়শই তিরস্কার হতেন। এমনকী দুই মেয়েকে নিয়ে পরে আলাদা হয়ে গিয়েছিলেন ডিম্পল। সম্প্রতি ডিম্পলের একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হল। যেখানে ডিম্পলকে রাজেশ খান্নার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে দেখা গেল।

‘জয় শিব শঙ্কর’ এর শুটিংয়ের সময়, রাজেশ খান্না ডিম্পলের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন সবার সামনে। স্বামী-স্ত্রী হলেও, রাজেশ খান্না ছিলেন অন্য ধাঁচের একজন মানুষ। জয় শিব শঙ্কর (১৯৯০) ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন ডিম্পল এবং রাজেশ। এস এ চন্দ্রশেখর পরিচালিত, এই ছবিটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, জিতেন্দ্র, পুনম ধিলোন, এ কে হাঙ্গল, চাঙ্কি পান্ডে, সঙ্গীতা বিজলানি, এবং নিরূপা রায় প্রমুখ তারকারা। ২০১৩ সালে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডিম্পল জানিয়েছিলেন, রাজেশের সঙ্গে সেই ছবিতে কাজ করার একটি অভিজ্ঞতা কথা।

তিনি বলেছিলেন, “এই ছবিটি খুব সুন্দর ছিল এবং কাহিনীও খুব সুন্দর ছিল, চলচ্চিত্রটি খুব ভাল আকারে তৈরি হয়েছিল। কিন্তু তখন আমাদের আর্থিক সমস্যা চলছিল। এক সময় যখন আমরা শ্যুটিং করছিলাম তখন রাজেশ খান্নার শরীর ভাল ছিল না। এমনকী একটি শ্যুটিংয়ের দৃশ্যে তাঁর শরীরের জন্যে আমার শাল এবং সানগ্লাস দিয়েছিলাম। এবং তখন তাঁর শরীরের মাথা ভেবেই সুন্দর করে বলেছিলাম, ‘কাকাজি, আপনি বাইরে গেলে সোজা হয়ে তাকাবেন না, আপনার ‘সাইড লুক’ বেশি সুন্দর।’ তখন তিনি আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলেছিলেন, ‘এখন তোমার থেকে আমাকে শিখতে হবে, তুমি আমাকে শেখাবে?’ আমি তখন খুব ভয় পেয়ে হাত গুটিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।” বিয়ের পর চলচ্চিত্রে অভিনয় করার বিষয়ে বলতে গিয়ে ডিম্পল বলেন, “রাজেশ খান্না অভিনীত রোটি একটি সুন্দর ছবি ছিল, এর পরিচালক ছিলেন মনমোহন দেশাই। ছবিতে রাজেশ খান্না আমার কোস্টার হতেন।”

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের বিপরীতে ‘ববি’ (1973) ছবির মাধ্যমে ডিম্পলের অভিষেক হয় বলিউডে। সেই বছরেই তিনি রাজেশকে বিয়ে করেছিলেন। কিন্তু ১৯৮২ সালেই তাঁরা আলাদা হয়ে যান। কিন্তু তাঁদের আইনী বিচ্ছেদ হয় ২০১২ সালে। তাদের দুটি কন্যা রয়েছে– টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না।

ডিম্পল সাগর (1985), কাশ (1987), দৃষ্টি (1990), লেকিন (1991), রুদালি (1993), গার্দীশ (1993) ক্রান্তিবীর (1994), দিল চাহতা হ্যায় (2001), লীলা (2002) সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফির কাভি (2008), তুম মিলো তো সহি (2010) এবং হোয়াট দ্য ফিশ (2013)। তিনি বিয়িং সাইরাস (2006), লাক বাই চান্স (2009), দাবাং (2010), ককটেল (2012), ফাইন্ডিং ফ্যানি (2014) এবং হলিউড থ্রিলার টেনেট (2020) এও অভিনয় করেছেন।

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা