‘জাতীয় পুরস্কার পাওয়া উচিত’ ‘গেম চেঞ্জার’ এর প্রথম রিভিউ দিলেন সুকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি : চারিদিকে চলছে ‘পুষ্প ২’ জয়জয়কার! মাত্র ১৬ দিনে ১০০০ কোটি পার করে দিয়েছে সুকুমারের এই সিনেমাটি। এমনকী শাহরুখের জওয়ানের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুষ্পা ২! এরই মধ্যে পরিচালক সুকুমার প্রসংশায় ভাসলেন তাঁর আরও একটি ছবি ‘RRR’ তারকা রাম চরণের পরবর্তী ছবি ‘গেম চেঞ্জার’  নিয়ে। এই ছবিটি ১০ ই জানুয়ারী, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবি তিনি যথেষ্ট আশাবাদী। রিভিউ দিয়ে জানালেন তাঁর মনের কথা। তিনি বলেন, রাম চরণ ‘গেম চেঞ্জার’  চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পাবেন। কেননা তিনি যথেষ্ট ভাল অভিনয় করেছেন এই ছবিটিতে।

সম্প্রতি সুকুমার তাঁর ‘পুষ্প২ ‘ ছবির প্রচারে ডালাসে গিয়েছিলেন। সেখানে গিয়ে এক অনুষ্ঠানে সুকুমার জানান, ‘সকলকে একটা গোপন কথা জানাচ্ছি, আমি চিরঞ্জীবী স্যারের সঙ্গে ‘গেম চেঞ্জার’ ফিল্ম দেখেছি। তাই প্রথম রিভিউ দিতে চাই। প্রথমার্ধ, চমৎকার।দ্বিতীয়ার্ধ, ব্লকবাস্টার, বিশ্বাস করো।একইসঙ্গে সুকুমার আরও বলেন, ‘গেম চেঞ্জার’ ছবির ক্লাইম্যাক্সে তিনি যেভাবে আবেগ ও অনুভূতি ফুটিয়ে তুলেছেন তাতে তিনি এত চমৎকার কাজ করেছেন, এর জন্য তিনি অবশ্যই জাতীয় পুরস্কার পাবেন।’

এর আগে রাম চরণ সুকুমারের সঙ্গে ‘রঙ্গস্থানলম’-এ কাজ করেছিলেন, যেটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। এই নিয়ে সুকুমার আরও জানান, এখন আবার চরণের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এতে তিনি বেশ খুশি। তিনি যদিও প্রত্যেক হিরোকে ভালোবাসেন যাদের সঙ্গে তিনি কাজ করেন। কিন্তু সকলের সঙ্গে যোগাযোগ রাখাটা তাঁর পক্ষে সম্ভব হয় না। কিন্তু রাম চরণের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন। সে তাঁর ভাইয়ের মত। কাজের বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।

উল্লেখ্য, ‘আর আর আর’-এর অসাধারণ সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন রামচরণের নতুন ছবির। তবে ২০২৪ সালে রামচরন দর্শকদের কোনও সিনেমা উপহার না দিলেও ২০২৫ সালের গোড়ার দিকেই কিয়ারা আডবানির সঙ্গে জুটি বেঁধে একটি নতুন সিনেমা আনতে চলেছেন রামচরণ। ২০২৫ সালের ১০ জানুয়ারি সারা বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘গেম চেঞ্জার’

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই