‘ইন্ডিয়ান পুলিস ফোর্স’-এর শ্যুটিং চলাকালীন গুরুতর আহত পরিচালক রোহিত শেট্টি

গতকাল রাতে পরিচালক তাঁর আসন্ন ওয়েবসিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর একটি অ্যাকশন সিকুয়েন্সে শ্যুটিংয়ের সময়ে গুরুতরভাবে আঙুলে চোট পেয়েছেন। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে একের পর এক দুর্যোগ। বিপদ যেন পিছুই ছাড়ছে বলিউডের তারকাদের থেকে। পরিচালক ও প্রযোজক রোহিত শেঠী তাঁর আসন্ন ওয়েব সিরিজের শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হলেন। তৎক্ষণাৎ তাঁকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রোহিতের মুখপাত্র বলেছেন, “গতকাল রাতে পরিচালক তাঁর আসন্ন ওয়েবসিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর একটি অ্যাকশন সিকুয়েন্সে শ্যুটিংয়ের সময়ে গুরুতরভাবে আঙুলে চোট পেয়েছেন। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু হয়। সেখানেই তাঁর ছোট্ট অস্ত্রোপচার হয়। তবে ঘটনার পরপরই তিনি শুটিং শুরু করেন।” হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘ইন্ডিয়ান পুলিস ফোর্সের’ শুটিং চলাকালীন হাতেও চোট পান তিনি।

তবে ভক্তদের উদ্বেগের কোনও কারণ নেই, পরিচালক এখন সম্পূর্ণ সুস্থ। বলিউডের প্রথম সারির পরিচালকের মধ্যে অন্যতম রোহিত শেঠী। যাঁর পরিচালনায় একাধিক ছবি ব্লকবাস্টার তালিকায় নথিভুক্ত হয়েছে। যদিও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর পরিচালিত ছবি ‘সার্কাস’ বক্সঅফিসে খুব একটা ভালো ফল করতে পারেনি। ‘ইন্ডিয়ান পুলিস ফোর্সের’ মাধ্যমেই ‘ওয়েব প্ল্যাটফর্মেই ডেবিউ করতে চলেছেন রোহিত। এই ওয়েবসিরিজে প্রধান ভূমিকায় দেখা যাবে, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেঠি কুন্দ্রা কে। এটি OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে। এর আগে, নির্মাতারা সিরিজের শ্যুটিং করেছেন দিল্লিতে।

তবে সিরিজের অফিসিয়াল স্ট্রিমিং তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এই সিরিজের মাধ্যমে সিদ্ধার্থ মালহোত্রাও ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন। সিরিজটি সম্পর্কে কথা বলতে গিয়ে, রোহিত এর আগে বলেছিলেন, ‘ইন্ডিয়ান পুলিস ফোর্স’ আমার একটি বিশেষ কাজ হতে চলেছে, আমি এটি নিয়ে কয়েক বছর ধরে কাজ করছি।” এছাড়াও তিনি পরবর্তীতে সিংহাম এগেইন পরিচালনা করবেন। যাতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অজয় ​​দেবগন এবং দীপিকা পাড়ুকোন।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন