ভাঙছে সম্পর্ক, তবুও জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না জিতু

যেখানে দেখা গেল কেক কেটে নিচ্ছেন নবনীতা। গতবছরের কেক কাটার ভিডিও আপলোড করে অভিনেতা লিখলেন, ‘খুব খুব খুব ভালো থেকো’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে কোনও তারকা জুটির বিচ্ছেদের খবর একবার প্রকাশ্যে এলেই হল, একেবারে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। দিন কয়েক আগেই বিবাহ-বিচ্ছেদের খবরে শিলমোহর দেন অভিনেত্রী নবনীতা দাস নিজেই। যদিও তাঁর স্বামী জিতু কামাল এই বিষয়ে তেমন কোনও ইঙ্গিত দেন নি। তিনি বরাবরই তাঁর বাচ্চা বউকে আগলে রাখার কথা বলেছেন। তাঁদের সম্পর্ক ভাঙার কারণ হিসেবে তৃতীয় ব্যাক্তির আগমন নিয়ে গুজব উঠলেও অভিনেত্রী নিজেই ফেসবুক লাইভে এসে তা নস্যাৎ করে দেন। এবং জানান, বোঝাপড়ায় খামতি থাকার জন্যে তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে দুজনাই ভাল থাকবেন। তবে সর্বদা হাসিখুশি থাকা এই জুটির বিয়ে ভেঙে যাওয়ার খবর শুনে নেটপাড়া রীতিমতো হতচকিত হয়ে গিয়েছে।

এই এক মাসে জল অনেক দূর গড়িয়েছে। ডিভোর্স নিয়ে মিডিয়ার কাছে জিতু সেভাবে কিছু না বললেও, আকার ইঙ্গিতে নিজের মনের ভাব বুঝিয়ে দিয়েছেন তিনি যে, দুজনের মধ্যেই দূরত্ব অনেকটা বেড়েছে। কিন্তু বাচ্চা বৌ-এর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিনেতা। পুরনো স্মৃতিই রোমন্থন করলেন জিতু। যেখানে দেখা গেল কেক কেটে নিচ্ছেন নবনীতা। গতবছরের কেক কাটার ভিডিও আপলোড করে অভিনেতা লিখলেন, ‘খুব খুব খুব ভালো থেকো’। আর এই পোস্ট দেখে দর্শকদের চোখে জল এলো। বিচ্ছেদের কাগজে সই করার আগে সাইবারবাসী জিতু-নবনীতাকে আরও একবার ভেবে দেখতে বললেন। গত কয়েকদিনে জিতুর সোশ্যাল পোস্টে বারবার উঠে এসেছে অবসাদের কথা, বারবার বুঝিয়ে দিয়েছেন বিয়ে ভাঙার সিদ্ধান্তে তাঁর কোনও হাত নেই।

অন্যদিকে নবনীতার বিচ্ছেদ ঘোষণা করলে জিতু জবাবে লেখেন, ‘তোমাকে আগেও সামলেছি বাচ্চা বউ, আগামীতেও সামলাব।’ যদিও জিতু-নবনীতা গত কয়েক মাস ধরেই আলাদা থাকজছিলেন। তাঁদের বিচ্ছেদের প্রকৃত কারণ জানা না গেলেও হাবেভাবে স্পষ্ট, গত কয়েক মাসে নবনীতার হাতে কোনো কাজ না থাকলে জিতু একের পর এক চুটিয়ে সিনেমায় কাজ করে যাচ্ছিলেন। সেই সময়ে বউকে সময় দিতে পারেননি তিনি। তাই বোধহয় একে অপরের মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে। নবনীতা জানান, আলাদা থাকার পরেও একে-অপরের খোঁজ নেন। আগামী সেপ্টেম্বরেই হয়তো অফিসিয়ালি ডিভোর্স হয়ে যাবে তাঁদের।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ