ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

বিয়ের ১০ বছরের মা হয়েছেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। ৪২ বছর বয়সে যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ১০ বছরের মা হয়েছেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। ৪২ বছর বয়সে যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত মার্চে স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে গর্ভধারণের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন অভিনেত্রী। গর্ভাবস্থার নানা মুহূর্তের ছবি-ভিডিও সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি। যাই হোক, বর্তমানে অভিনেত্রীর কোলে যমজ সন্তানের আগমনে খুশিতে আত্মহারা তাঁর পরিবার। সম্প্রতি, হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়েছে দিব্যাঙ্কা ত্রিপাঠীর। যেখানে দেখা গিয়েছে, কতটা জাঁকজমকের মাধ্যমে অভিনেত্রী ও তাঁর সন্তানদের ঘরে স্বাগত জানানো হয়েছে। অভিনেত্রীকে আবেগপ্রবণ হতেও দেখা গিয়েছিল। তবে পুত্রদের কী নাম রাখলেন তারকা দম্পতি?

ভাইরাল ভিডিওটিতে দিব্যাঙ্কাকে তাঁর সন্তানদের নাম নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। তিনি বলেছেন, ‘আমার বাচ্চারা খুব দুষ্টু, কিন্তু আমার মা দুষ্টুমির সঙ্গে সম্পর্কিত কোনও নাম রাখতে নিষেধ করেছেন। তাই আমরা নিজেদের পছন্দমতো নামই রাখব।’ দুই ছেলের বাবা হতে পেরে বিবেক দাহিয়াও অত্যন্ত আনন্দিত। তাঁকে ছেলেদের কোলে নিয়ে খাওয়াতেও দেখা গিয়েছে। এছাড়া ভিডিওতে দিব্যাঙ্কার যমজ পুত্রদের আশীর্বাদ করতে দেখা গিয়েছে তাঁর শাশুড়ি তথা বাচ্চাদের ঠাকুমাকে। তাঁকে তাঁর নাতিদের ঘুম পাড়ানোর সময় গান গাইতেও দেখা গিয়েছে। যা দেখা মাত্রই আবেগপ্রবণ হয়ে পড়েন দিব্যাঙ্কা। সব মিলিয়ে মা হওয়ার আনন্দ অভিনেত্রীর মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছিল। জন্মের পর দিব্যাঙ্কা ও বিবেক তাঁদের দুই সন্তানের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, কিন্তু এখনও তাঁদের মুখ প্রকাশ করেননি।

 

 

View this post on Instagram

 

A post shared by ~divedika🧿 (@divyankaxxlove)

এছাড়া দিব্যাঙ্কার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা ভক্তদের মন জয় করে নিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, দিব্যাঙ্কা তাঁর ছেলেদের নিয়ে যখন বাড়ির দরজায় এসে পৌঁছন, তখন তাঁকে দেখে নিরাপত্তাকর্মী দরজা খুলে দেন। তখন দিব্যাঙ্কা সরাসরি ঘরের ভিতর প্রবেশ না করে আগে নিরাপত্তাকর্মীদের তাঁর ছেলে দের মুখ দেখান, তাঁদের আশীর্বাদ নেন এবং সামনে এগিয়ে যান। নিরাপত্তাকর্মীর প্রতি দিব্যাঙ্কার মিষ্টি আচরণ ভক্তদের মন জয় করেছে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

কঙ্গোর হ্রদে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের