বিদ্যা বালান অভিনীত ‘দো অউর দো পেয়ার’ ছবির প্রথম দিনের আয় কত ?  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমালোচকরা প্রশংসা করেছেন। কিন্তু সেই প্রশংসায় মন গলল না সাধারণ দর্শকদের। ফলে মুক্তির প্রথম দিন বড় পর্দায় সাড়া জাগানো আয় করতে পারল না বিদ্যা বালান-প্রতীক গান্ধি অভিনীত ‘দো অউর দো পেয়ার’। গতকাল শুক্রবার ১৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক শীর্ষ গুহ ঠাকুরতার প্রথম ছবি। আর মুক্তির প্রথম দিনে মাত্র ৫০ লক্ষ টাকা আয় করেছে ছবিটি।

মুম্বইয়ের ২৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দো অউর দো প্যায়ার’। দর্শক  সংখ্যা ছিল মাত্র ১৩ শতাংশ। একই চিত্র দেখা গেল দিল্লিতে। প্রায় ৩২৩ টি হলে মুক্তি পেলেও দর্শকদের কাছ থেকে সাড়া মেলেনি। প্রেক্ষাগৃহের মাত্র  ৭ শতাংশ আসন ভর্তি হয়েছিল। যদিও শুক্রবার লোকসভার প্রথম দফার নির্বাচন ছিল। ফলে দর্শকরা হলমুখো হননি বলে মনে করা হচ্ছে। শনিবার এবং রবিবার ছুটির দিনে ছবিটি কত টাকা ব্যবসা করে তার দিকেই তাকিয়ে প্রয়োজক ও পরিবেশকরা।   

উল্লেখ্য, ‘দো অউর দো পেয়ার’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা বালন, প্রতীক গান্ধি,  সন্ধিল রামমূর্তি, ইলিয়ানা ডিক্রুজ সহ প্রমুখ। এই সিনেমাটি অনিলের ভুমিকায় অভিনয় করছেন প্রতীক গান্ধি । অন্যদিকে বিদ্যা বালনকে দেখা যাবে কাব্যের ভুমিকায়। তারা দুজনে হলেন সুখী দম্পতি। তবে তাদের জীবনে আসে পরকীয়া প্রেম।  কিন্তু সেই প্রেম বোধ হয় নতুন করে ঘর বাঁধার জন্য যথেষ্ট ছিল না। তাই উপচে পড়া সেই প্রেমের সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছিল অনি এবং কাব্য। তবে এই  সিনেমা মুক্তির আগে বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু  শেষ পর্যন্ত বক্স অফিসে কত টাকা আয় করতে পারে ‘দো অউর দো পেয়ার’  সেটাই এখন মূল বিষয়।

বোরকা-হিজাব পরে হাতে ধরে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে FDA-এর শোকজ নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?