Kishore Kumar Birth Anniversary: জানেন কী কিশোর কুমারের শেষ গান আজও মুক্তি পায়নি?

গানটি ২০১২ সালে "Ocean Cinefan Auction"-এ ১৫ লাখ টাকার বেশি দামে নিলাম হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৪ অগস্ট। কিশোর কুমারের জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ৯৪ বছরে পদার্পণ করতেন দেশের ‘নম্বর 1’ আইকনিক গায়ক। যার সুরের মূর্ছনায় আজও ভেসে যায় গোটা জগৎ সংসার। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে একজন উজ্জ্বল দৃষ্টান্ত হলেন কিশোর কুমার। যার কন্ঠে আজও কাবু ৯ থেকে ৯০। রোমান্স হোক বা দুঃখ, প্রেম সবেতেই তাঁর কন্ঠের ওস্তাদি তুখোড়। সেই কারণে আজও তিনি দেশবাসীর মনে রয়ে গিয়েছেন, তাঁর বিকল্প এই প্রজন্মে হয়তো পাওয়া যাবেনা। ১৯২৯ সালের ৪ আগস্ট খান্ডোয়া (মধ্যপ্রদেশ) তে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়, যা খুব কম মানুষই জানেন। তাই বাঙালিদের চিরকালের গর্ব কিশোর কুমার। তিনি তাঁর কর্মজীবনে বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষায় প্রায় ১৫০০ টি গান গেয়েছিলেন।

প্রায় ৫ দশক ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন কিশোর কুমার। তাই আজ তাঁর জন্মদিন উপলক্ষে কিছু অজানা তথ্য আপনাদের জানাবো। তাঁর কণ্ঠ আজও লাখ লাখ মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। তবে আপনি কি জানেন যে শেষ গান কোনটি? না সেটি আজ পর্যন্ত মুক্তি পায়নি। গানটি ২০১২ সালে “Ocean Cinefan Auction”-এ ১৫ লাখ টাকার বেশি দামে নিলাম হয়েছিল।

তখনও সেই গান মুক্তি পায়নি। এছাড়াও জানা যায়, কিশোর কুমার তাঁর পুরো ক্যারিয়ারে বিনামূল্যে একটি গানও গাননি। মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে, তিনি গান গাওয়ার আগে অগ্রিম নিতেন। ইন্ডাস্ট্রিতে কিশোর কুমার ও অমিতাভ বচ্চনের জুটি খুব পছন্দের ছিল দর্শকদের। কিশোর কুমার অমিতাভ বচ্চনের জন্য অনেক গান গেয়েছিলেন এবং এর মধ্যে অনেক গান সুপারহিট হয়েছিল। কিন্তু ১৯৮০ সালের পর তাঁদের জুটি ভেঙে যায়। আসলে, কিশোর কুমার অমিতাভকে তাঁর ‘মমতা কি ছাওঁ’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে বলেছিলেন।

যা করতে রাজি হননি বিগ বি। এর পরে ক্ষুব্ধ কিশোর কুমার বিগ বি-এর জন্য গান গাওয়া ছেড়ে দেন। কিশোর কুমার ৪টি বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহ, তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন মধুবালা, তৃতীয় স্ত্রী যোগিতা বালি এবং চতুর্থ স্ত্রী লীনা চন্দভারকর। আজ সায়রা বানু কিশোর কুমারের সঙ্গে একটি ভিনটেজ ছবি শেয়ার করেছেন। যাতে এখনও পছন্দের সংখ্যা কয়েক হাজার

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর