জানেন কী, ভিনধর্মীকে বিয়ের জন্য খুনের হুমকি পেয়েছিলেন শর্মিলার বাবা-মা

আমার পরিবারের সকলেই বাঙালি বিয়ে করেছিলেন। এবং টাইগারের পরিবারের সকলেই তাদের নিজ সম্প্রদায়ের লোকদের বিয়ে করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ক্রিকেট ও বলিউডের মেলবন্ধন তাঁদের বিয়ের মাধ্যমেই ঘটেছিল। ঠাকুর পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সমাজের সমস্ত স্টেরিওটাইপ ভেঙে মুসলিমকে বিয়ে করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ভারতের তৎকালীন সমাজের মেয়েদের অগ্রাধিকার ঘর পর্যন্তই বন্দি ছিল। বিশেষ করে বাঙালি সমাজে একটু বেশিই নিয়মের আঁচে বন্দি থাকতেন নারীরা। সে রকম পরিস্থিতিতে সমাজের ত্যাবু ভেঙে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠা করানো এবং প্রেম করে ভিন ধর্মের পুরুষকে বিয়ে করা সত্যি চ্যালেঞ্জিং ছিল অভিনেত্রীর পক্ষে। নারী শক্তির একজন দারুণ উদাহরণ। যাই হোক, ভারতের অন্যতম শ্রদ্ধেয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর, দুইবারের বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী তাঁর ব্যতিক্রমী অভিনয় দিয়ে সিনেমা দর্শকদের বছরের পর বছর বিমোহিত করেছেন।

প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির সঙ্গে তাঁর প্রেমিকাহিণীর কথা কারুরই অজানা নয়। কিন্তু এটা জানেন কী, ভিন ধর্মী মনসুর আলিকে বিয়ে করার জন্যে রীতিমতো হুমকির সম্মুখীন হয়েছিলেন, তাঁকে বলা হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ” টাইগার” মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করলে তাঁর বাবা-মায়ের ক্ষতি হবে। সম্প্রতি টুইক ইন্ডিয়ার টুইঙ্কেল খান্নার সঙ্গে সাক্ষাৎকারে, শর্মিলা বাপের বাড়ির পরিবার “মিশ্র পরিবার” ছিলেন, এর সদস্যরা বিভিন্ন পটভূমি, সংস্কৃতি এবং ধর্ম থেকে উদ্ভূত। সেখানেই টুইঙ্কেল খান্না শর্মিলার অতীতের একটি ঘটনা তুলে ধরেন, যখন শর্মিলাকে হুমকি দেওয়া হয়েছিল যে, তিনি যদি মুসলিম মনসুর খানকে বিয়ে করেন তাহলে তাঁর বাবা-মাকে গুলি করে হত্যা করা হবে।

২০১১ সালে মৃত্যু হয় মনসুর খানের, প্রায় ৪৩ বছরের সাংসারিক জীবন তাঁদের। এই বিষয়ে প্রবীণ অভিনেতা বলেন, “আমার পরিবারের সকলেই বাঙালি বিয়ে করেছিলেন। এবং টাইগারের পরিবারের সকলেই তাদের নিজ সম্প্রদায়ের লোকদের বিয়ে করেছিলেন। তাই, টাইগার এবং আমি একমাত্র মানুষ ছিলাম এবং আমরা আমাদের নিজ নিজ পরিবারের কাছে ঘোষণা করেছি যে আমরা বিয়ে করছি। তারপরে আমরা দুজনেই কাজ করছিলাম। আমার পরিবার ফোর্ট উইলিয়ামে বিয়ের আয়োজন করেছিল কারণ অনেক হুমকি থাকায় তাঁরা কী ঘটতে পারে তা নিয়ে খুব চিন্তিত ছিল। কিন্তু, ফোর্ট উইলিয়ামস শেষ মুহুর্তে প্রত্যাখ্যান করেছিল কারণ যে বারাতগুলি আসছিল তাঁদের কিছু সেনা সংযোগ ছিল। শেষ পর্যন্ত রাষ্ট্রদূত বন্ধুর বাড়িতে আমাদের বিয়ে হয়।” শর্মিলা ঠাকুর ও তাঁর স্বামী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার “টাইগার” মনসুর আলী খান পতৌদির হৃষিকেশ মুখার্জির সত্যকামের সেটে দেখা হয়। তাঁদের একটি ছেলে সইফ আলি খান এবং মেয়ে সোহান আলি খান। তাঁরাও নিজ নিজ কেরিয়ারে প্রতিষ্ঠিত। 

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান