DRISHYAM 2: মাত্র ৪ দিনেই ৭৬ কোটি, সাফল্যের দৌড় দেখেই পরের প্রস্তুতি শুরু

এই ছবি সমালোচক এবং দর্শকদের কাছে দারুণ প্রশংসা কুড়িয়েছে। প্রথম সপ্তাহান্তের পরেও এই ছবি সপ্তাহের আরও দিনগুলিতে খুব ভাল পারফর্ম করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘দৃশ্যম 2’। অজয়-তব্বু-শ্রিয়া শরণ অভিনীত ছবিটির প্রথম সংস্করণ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল।সত্য ঘটনা অবলম্বনে এই ছবির প্রথম অংশ বক্সঅফিসে চূড়ান্ত সফল একটি চলচ্চিত্র ছিল। ভক্তরা বহুদিন ধরেই অপেক্ষায় বসেছিলেন এই ছবির দ্বিতীয় সংস্করণের জন্যে। ২০২২-এ একাধিক বলিউড ছবি মুক্তি পেলেও মাত্র কয়েকটি ছবি সাফল্যের মুখ দেখেছিল।

এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে সফলতম চলচ্চিত্রের তালিকায় রয়েছে রণবীর-আলিয়ার প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এবার সকলেই তাকিয়ে রয়েছেন ‘দৃশ্যম 2’-এর দিকে। সবার ধারণা প্রায় ৭ বছরের পর ‘দৃশ্যম 2’-এর বক্সঅফিস কালেকশন আকাশছোঁয়া হতে বাধ্য। সেই ধারণা ইতিমধ্যেই ঠিকপথে যাওয়া শুরু করেছে। এই ছবি মুক্তির দিনই দুর্দান্ত ওপেনিং দিয়ে শুরু হয়। এই ছবি সমালোচক এবং দর্শকদের কাছে দারুণ প্রশংসা কুড়িয়েছে। প্রথম সপ্তাহান্তের পরেও এই ছবি সপ্তাহের আরও দিনগুলিতে খুব ভাল পারফর্ম করছে।

মাত্র চারদিনেই এই ছবি গোটা দেশব্যাপী ৭৬ কোটি উপার্জন করে ফেলেছে। তবে ভক্তদের চমক দেওয়া এখনও বাকি রয়েছে। কারণ, ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে যে, ‘দৃশ্যম’-এর তৃতীয় কিস্তিও আসবে খুব শীঘ্রই। ‘দৃশ্যম 2’-এর মালয়ালম এবং হিন্দি উভয় ভাষাতেই মুক্তি পেয়েছে৷ ‘দৃশ্যম 1’-এ অভিনয় করছিলেন অজয় ​​দেবগন, শ্রিয়া শরণ এবং তব্বু। দ্বিতীয় অংশে, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয় খান্না। বহুদিন পর এই অভিনেতার উপস্থাপনা দর্শক দারুণ উপভোগ করছেন। মোহনলালের শিরোনামে মালয়ালম-ভাষার দৃশ্যম চলচ্চিত্রের (2013 এবং 2021) রিমেক এই ছবির দুই সংস্করণই। 2022 সালে বলিউড বক্স-অফিস মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, সেই জায়গায় ‘দৃশ্যম 2’-ছবির একটি টনিক হিসাবে কাজ করতে পারে।

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক