মুম্বই কনসার্টে শাহরুখের ছবির গান গেয়ে ঝড় তুললেন ডুয়া লিপা

এদিন দুয়া লিপার কনসার্টে অতিথি হিসেবে গিয়েছিলেন একঝাঁক বলিউড তারকা, ছিলেন আম্বানি পরিবারও। এছাড়াও শাহরুখ খানও তাঁর পরিবারের সঙ্গে গিয়েছিলেন কনসার্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই এসে শাহরুখের গান গেয়ে ঝড় তুললেন গ্র্যামি, বাফটা, এমি-সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলবানিয়ান গায়িকা ডুয়া লিপা। আলবানিয়ান গায়িকার কন্ঠে হিন্দি গান শুনে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই। শনিবার মুম্বইতে লাইভ কনসার্ট ছিল আলবানিয়ান গায়িকা দুয়া লিপার। যার কন্ঠের ভক্ত বিশ্বজুড়ে। তবে এতদিন তাঁর কন্ঠে ইংরেজী গানই শুনেছেন সবাই, তবে এবার তিনি হিন্দি গান করলেন। ভারতীয় কনসার্টে এসে ভারতীয় সংস্কৃতির প্রেমে পড়লেন গায়িকা। এদিন ডুয়া লিপা ‘বাদশা’ চলচ্চিত্রের শাহরুখ খানের জনপ্রিয় হিট গান ‘ওহ লেড়কি জো’ গানটিতে ম্যাশআপও গাইলেন। যা শুনে অবাক হয়েছেন স্বয়ং বাদশা কন্যা সুহানাও। এদিন দুয়া লিপার কনসার্টে অতিথি হিসেবে গিয়েছিলেন একঝাঁক বলিউড তারকা, ছিলেন আম্বানি পরিবারও। এছাড়াও শাহরুখ খানও তাঁর পরিবারের সঙ্গে গিয়েছিলেন কনসার্টে।

কনসার্টের বেশ কিছু ভিডিও এখন অনলাইনে ভাইরাল। এদিন কনসার্টে সাদা পোশাক দেখা মিলেছে গায়িকার। ‘ওহ লেড়কি জো’ গানের সঙ্গে গায়িকাকে নাচতেও দেখা গেল। তাঁর কন্ঠে ইংরেজী গান ল্যাভিটাটির সঙ্গে হিন্দি গানের ম্যাশআপটি শুনে, ভক্তরাও পাগলের মতো নেচেছেন। যা শুনে দর্শক আসনে বসে থাকা শাহরুখ কন্যা সুহানা খানও মুগ্ধ হয়ে গিয়েছেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিজে শো থেকে একটি ভিডিও পুনরায় পোস্ট করেছেন। এছাড়াও ভক্তরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দুয়া লিপার কনসার্ট থেকে একাধিক ভিডিও শেয়ার করেছেন। যাতে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি দুর্দান্ত।’ একইসঙ্গে আরেক ভক্ত বলেছেন, ‘দুয়া এই সঙ্গীত জগতের বাস্তব রূপ দিয়েছে।’

গ্র্যামি বিজয়ী গায়িকা মুম্বাইয়ের এমএমআরডিএ বিকেসিতে তার কনসার্টের আয়োজন করেছিলেন। কনসার্টে উপস্থিত ছিলেন বলিউডের অনেক সেলিব্রিটি। কনসার্টে দেখা গিয়েছিল অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট এবং ইশা আম্বানির স্বামী আনন্দ পিরামলকেও। ভারতে এটি দুয়ার দ্বিতীয় কনসার্ট ডুয়া লিপার। তার প্রথম কনসার্ট ছিল ২০১৯ সালে নাভি মুম্বাইতে OnePlus মিউজিক ফেস্টিভ্যালে। এছাড়া ২০২৩ সালে ভারতে ঘুরতে এসেছিলেন ডুয়া লিপা। রাজস্থানের ঐতিহ্যের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত