‘আমি কখনও অভিনেতা হতে চাইনি’- স্বীকারোক্তি লিপলক বাদশা ইমরান হাশমির

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি সিনেমায় ‘লিপলক বিশেষজ্ঞ’ এই শব্দটি যদি কোনও অভিনেতার জন্য একমাত্র বরাদ্দ হয়ে থাকে তবে তিনি নিঃসন্দেহে ইমরান হাশমি। বলিউড সিনেমায় যতখানি তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে তার থেকে অনেক বেশি প্রশংসিত হয়েছে চুম্বনদৃশ্য। অথচ ইমরান নিজে একজন দুর্দান্ত অভিনেতা। সম্প্রতি এমন একটি তথ্য দিয়েছেন তিনি যাতে হৈ চৈ পড়ে গিয়েছে। ইমরান হাশমি জানিয়েছেন অভিনয়কে পেশা করতে তিনি কখনওই চাননি। তিনি চেয়েছিলেন ক্যামেরার নেপথ্যে থেকে কাজ কাজ করতে।

সম্প্রতি ইমরান ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার পডকাস্টে এসেছিলেন। সেখানেই জানিয়েছেন, তিনি কখনও অভিনেতা হতে চাননি। ইমরানের কথায়, “আমি মনে করি অভিনয় আমাকে যতখানি বেছেছে, আমি অভিনয়কে পেশা হিসাবে ততখানি বাছিনি। এই সুখী ‘দুর্ঘটনা’গুলি মানুষের জীবনে ঘটে যায় আসলে। আমি ভিন্ন পথে হাঁটতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গিয়েছি অভিনেতা। আমি প্রথমে অভিনয়ের প্রক্রিয়া নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। যদি মানসিকভাবে আপনার কাছে প্রস্তুতি থাকে যে আপনি একজন অভিনেতা হতে চান, তাহলে তা অনেক সহজ। কিন্তু যদি প্রস্তুত না থাকেন তবে এই অভিনয় সহ এর সঙ্গে সম্পর্কিত সমস্ত নতুন জিনিস অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। আমার সঙ্গেও তাই ঘটেছে।”

২০০৩ সালে ‘ফুটপাথ’ দিয়ে রূপোলি পর্দায় প্রবেশ করেছিলেন ইমরান হাশমি। কিন্তু প্রথম দিক ‘জন্নত’ অভিনেতার কেটেছে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে। ইমরানের স্পষ্ট বক্তব্য, “ক্যামেরার মুখোমুখি হওয়ার সময় আমার কখনও মনে হয়নি যে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমি আসলে যেতে চেয়েছিলাম ভিস্যুয়াল এফেক্ট এবং গ্রাফিক্সের দিকে, অর্থাৎ ক্যামেরার নেপথ্যে। আমি এক সময় পরিচালক হতে চেয়েছিলাম। কখনও অভিনেতা হতে চাইনি। অভিনয় জগতে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হতে আমার বেশ কয়েক বছর লেগেছিল। কিন্তু সেই সফরটা ছিল দুর্দান্ত। যেন কিছু আবিষ্কার করেছি, এমন অনুভূতি ছিল। মানুষ আপনাকে না ব্যক্তিগতভাবে চিনেও ভালবাসে, এটি বড়ই অদ্ভুত অনুভূতি।”

ইমরান তাঁর কথোপকথনে জানিয়েছেন তিনি মেট্রো সিনেমা হলে ‘ফুটপাথ’-এর প্রথম শো দেখতে গিয়েছিলেন। স্মৃতির পাতা থেকে উঠে আসা কথার সূত্র ধরে অভিনেতা তাই বলেন, “আমি আশা করেছিলাম মানুষ আমাকে লক্ষ্য করবে। বিরতির সময় তাই হল। থিয়েটারের অর্ধেক দর্শক বাইরে চলে এসেছিলেন। এটি ছিল আমার প্রথম ভিড়ের অভিজ্ঞতা। আমার মনে হয়েছিল, ঠিক আছে, এই ফ্যান্ডম তো অসাধারণ। অথচ তার আগে পর্যন্ত আমি ভেবেছিলাম যে আমি এই একটি সিনেমাই করব। তারপর গ্রাফিক্স এবং ভিএফএক্স করার জন্য মুম্বাই ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব।”

এই মুহূর্তে ইমরান গ্রাউন্ড জিরোর প্রচারে ব্যস্ত। সেখানে তাঁকে বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ দুবের চরিত্রে দেখা যাবে। ছবিটি ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এরপর অভিনেতাকে দেখা যাবে তার “দে কল হিম ওজি”, “জি টু” এবং “আওরাপান ২”-এর মতো সিনেমায়।

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে যুগ্মভাবে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা