বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন এশা। দুই সন্তানের অভিভাবকত্ব একসঙ্গে পালন করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরে সময়কাল একেবারে ভাল যাচ্ছে না অভিনেত্রী এশা দেওলের। স্বামী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদ, বাবা ধর্মেন্দ্রর মৃত্যু, সব নিয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে গিয়েছেন ‘ধুম’ নায়িকা। তবে কঠিন সময় কাটিয়ে সিনেমায় কামব্যাক করতে চলেছেন তিনি। তাঁকে পরবর্তীতে হরর কমেডি ‘ঘুঙ্গট’-এ দেখা যাবে। যাই হোক, ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদ হলেও তাঁর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন এশা। দুই সন্তানের অভিভাবকত্ব একসঙ্গে পালন করছেন। গত মাসে বন্ধুদের সঙ্গে এশা-ভরতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যাতে গুঞ্জন উঠেছিল, ভরতের সঙ্গে আবারও সম্পর্ক জোড়া লাগতে চলেছে এশার। কিন্তু একেবারেই নয়। তাঁরা তাঁদের দুই মেয়ে রাধ্যা ও মিরায়ার দায়িত্ব একসঙ্গে পালন করছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিচ্ছেদের পর ভরতের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন এশা। তাঁর কথায়, ‘আমি বলব যে আমি একা হলেও, নিজেকে একক মা হিসেবে দেখি না। ঈশ্বরের কৃপায়, আমি আর ভরত আমাদের মেয়েদের যৌথভাবে লালন-পালনের জন্যে একটি টিম হিসেবে কাজ করি। আমরা একটি পরিবার, আমাদের সন্তানরাই সর্বদা আমাদের কাছে প্রথম প্রাইওরিটি। তাঁদের মাথার উপরে আমরা শক্তিশালী স্তম্ভ হয়ে রয়েছি। আর এই বিষয়গুলোতে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ জানা যায়, এশার সঙ্গে বিচ্ছেদের পর ভরতের জীবনের নতুন নারী এসেছে। তাঁর সঙ্গে সম্পর্কে সিলমোহরও দিয়েছেন ব্যবসায়ী।

এদিকে বাবা ধর্মেন্দ্রকে খুবই মিস করেন এশা। বাবাকে তিনি ‘টেডি বিয়ার’ বলে ডাকতেন। তাই বাবার মৃত্যুর পর তিনি তাঁর বিছানা জুড়ে ‘টেডি বিয়ার’ ছড়িয়ে রাখেন। যার ফলে তিনি বাবার অসম্পূর্ণতা বুঝতে পারেন না। কাজের দিক থেকে, এশা এখন চলচ্চিত্র ও প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে অনেকটাই সচেতন। তিনি বলেন, ‘মা হিসেবে অগ্রাধিকার বদলে যাওয়াটা স্বাভাবিক। আমি আমাদের সন্তানদের পাশে থাকতে চাই এবং তাদের বড় করার কাজে সক্রিয়ভাবে জড়িত থাকতে চাই। তাই আজকাল আমি প্রেমে পড়া কোনও কিশোরীর চরিত্রে অভিনয় করতে চাই না, আমার কেরিয়ারের সেই পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।’

এশা দেওল এবং ভারত তখতানির দাম্পত্য জীবন ১২ বছর স্থায়ী হয়েছিল। ২০১২ সালে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০২৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১৭ সালের অক্টোবরে তাদের বড় মেয়ে রাধ্যা এবং ২০১৯ সালের জুনে তাদের দ্বিতীয় মেয়ে মিরায়ার জন্ম হয়।

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা