আমিরশাহিতে ফেঁসে রয়েছেন অক্ষয়ের নায়িকা, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সমাজ মাধ্যমে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত অবনতি ঘটছে পরিস্থিতির। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর। সংযুক্ত আরব আমিরাতের একাধিক এলাকায় ধারাবাহিক হামলার জেরে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আমিরাতে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নিজেই একটি আপডেট দিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক বার্তায় এশা জানান, বহু মানুষ তাঁর খোঁজখবর নিচ্ছেন, কিন্তু পরিস্থিতির কারণে তিনি সবার বার্তার উত্তর দিতে পারেননি। তিনি লেখেন, “আমরা ভালো আছি এবং আপাতত নিরাপদে রয়েছি। তবে পরিস্থিতি সত্যিই ভয়ংকর এবং মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ঈশ্বর আমাদের রক্ষা করছেন।”

আরও পড়ুন: মায়ের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই বিজয় থালাপতিকে সমাজ মাধ্যমে আনফলো ছেলের

অভিনেত্রী আরও লেখেন, “আমরা বিশ্বাস করি সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে। যারা এখানে আটকে রয়েছেন, তাদের সকলের নিরাপত্তার জন্য আমি প্রার্থনা করছি। আশা করছি খুব শিগগিরই দেশে ফিরতে পারব।”

এশা গুপ্তা তাঁর পোস্টে স্পষ্ট করে নিজের অবস্থান জানাননি। তবে পরবর্তী একটি স্টোরিতে তিনি ‘আবু ধাবি’ লিখে হাতজোড় করা ইমোজি ব্যবহার করেন। এতে অনেকেই অনুমান করছেন, অভিনেত্রী বর্তমানে আবু ধাবিতেই রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের আবহে তাঁর পোস্ট উদ্বেগের পাশাপাশি স্বস্তির বার্তাও দিয়েছে ভক্তদের।

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের