সেটের মধ্যেই অমৃতাকে কষিয়ে চড় এশার, মেয়েকে সমর্থন হেমার, নেপথ্যে কী ঘটনা?

এশা শেষমেশ অমৃতাকে চড় মেরে দিয়েছিল। এমনকি পরে এই নিয়ে কোনো দ্বিধাও ছিল না এশার। আর এশাকে সমর্থন করেছিলেন তাঁর মা বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা-অভিনেত্রীদের পেশাই হল অভিনয়। একটি ছবি তৈরি করার জন্যে তাঁদের মাসের পর মাস দিনের পর দিন শ্যুটিং ফ্লোরে থাকতে হয়। তাই সেখানেই নিজেদের মতো করে আনন্দে মেতে উঠতে হয়। তবে সেটে অভিনেতাদের মধ্যে মারপিট ব্যাপারটা খুবই সাধারণ। একটি চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময়, সেটে অনেকে কিছুই হয়, যার ফলে ব্যপক উত্তেজনা থাকে, ঝগড়াও হয়, সুতরাং অনেক কিছুর সাক্ষী হতে হয়। তবে মনমালিন্য যেন চিরন্তন। শ্যুটিং চলাকালীন কারুর সঙ্গে ঝামেলা হলে, তা হয়তো দীর্ঘদিন বজায় থেকে যেতে পারে। একবার এমনই এক লড়াই উত্তাল ফেলে দিয়েছিল বলিউডে। একবার অভিনেত্রী অমৃতা রাও এবং এশা দেওলের মধ্যে তীব্র ঝামেলা বেঁধেছিল। সেই লড়াই এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, এশা শেষমেশ অমৃতাকে চড় মেরে দিয়েছিল। এমনকি পরে এই নিয়ে কোনো দ্বিধাও ছিল না এশার। আর এশাকে সমর্থন করেছিলেন তাঁর মা বলিউড অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি ইন্টারনেটে এই থ্রোব্যাক ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ক্লিপটিতে, এশাকে জিজ্ঞাসা করা হয় ‘প্যায়ারে মোহন’ ছবিতে তাঁর সহ-অভিনেতা অমৃতাকে চড় মারার কারণ কী ছিল, তখন অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, “যদি কেউ কিছু ভুল করে, এবং তাঁকে আমি বোঝাতে অক্ষম, তখন কী করা উচিত!”তখন হেমা মালিনী এশাকে বাধা দিয়ে বলেন, “দেখুন, কেউ যদি সহজভাবে কিছু বুঝতে না পারে এবং তাঁকে অবিরত বোঝানোর চেষ্টা করলেও বোঝানো না যায়, তখন তাঁকে বোঝানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়।” এশা তখন বলে, “তাহলে এত বড় হাত রাখা কেন?” এর আগেও একবারে এশা বলেছিলেন যে, তিনি অমৃতাকে থাপ্পড় মারার জন্য কোনো অনুশোচনা করেন না কারণ তিনি অমৃতি তাঁকে গালি দিয়ে উস্কে দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালে এশার ‘প্যায়ারে মোহন’ চলচ্চিত্রের সেটে যখন ফারদিন খান এবং বিবেক ওবেরয় অভিনয় করেছিলেন। তখন অমৃতা পরিচালক, ইন্দ্র কুমার এবং ক্যামেরাম্যানের সামনে এশাকে তীব্র ভাষায় গালিগালাজ করেছিলেন। এমনকি পরে তা সম্পূর্ণরূপে সীমাহীন পর্যায়ে চলে গিয়েছিল। এশা নিজেই এই কথা একটি ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। তাঁর কথায়, “আমার আত্মসম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য, আমি তখন অমৃতাকে চড় মেরেছিলাম। কিন্তু তাতে আমার কোন অনুশোচনা নেই কারণ সেই সময়ে আমার প্রতি এরূপ আচরণ তাঁর প্রাপ্য ছিল। আমি শুধু নিজের এবং আমার মর্যাদার জন্য দাঁড়িয়েছি।” তবে পরে অমৃতা বুঝতে পেরেছিলেন এশার কাছে ক্ষমা চেয়েছিলেন”। এশাও তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ