অবশেষে নন্দনে হল পেল সৃজিতের ছবি

অবশেষে নন্দনে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের এক্স=প্রেম। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ১০ জুন হল পাচ্ছে সৃজিতের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে নন্দনে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের এক্স=প্রেম। ৩ জুন একই দিনে মুক্তি পায় দুটি বাংলা ছবি একটি রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’ ও অন্যটি সৃজিত মুখোপাধ্যায়ের এক্স=প্রেম। আর এই ছবিটিকে ঘিরেই শুরু হয়েছিল দুই পরিচালকের দ্বৈরথ। তার কারণ একটাই, সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নন্দনে হল না পাওয়া। সোশ্যাল মিডিয়ায় দুই পরিচালকের মধ্যে চলে কথা-কাটাকাটিও। অবশেষে ১০ জুন ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহে নন্দনে দুপুর ১২টার শো পেল এই ছবি।

উল্লেখ্য ছবি মুক্তি ঘিরে সৃজিতের বক্তব্য ছিল তিনি ও রাজ দুজনেই তাঁদের ছবির জন্য নন্দনে শো টাইম এর জন্য আবেদন করলেও তাঁর ছবি নন্দনে শো পায়নি। কিন্তু রাজের ছবি পেয়েছে। এরকমটা কাম্য নয়। নয় দুজনেই পাবে আর না হলে কেউই পাবেনা। আকারে-ইঙ্গিতে একচোখোমি করার কথাও বুঝিয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। রাজের প্রত্যুত্তর ছিল মুক্তির পর ছবি কথা বলবে।

বলাবাহুল্য কলকাতার বাণিজ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন সৃজিতের ছবির থেকে রাজের ‘হাবজি গাবজি’ অনেক এগিয়ে। বক্স অফিসে প্রথম ৪ দিনে ‘হাবজি গাবজি’ -এর বক্স অফিস কালেকশন ৩০ লাখের বেশি। সৃজিতের ছবি চলছে শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সে। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল অনেক কলেজ পড়ুয়ারই মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখার মত সুবিধা থাকে না। সেক্ষেত্রে সিঙ্গল স্ক্রিনই ভরসা। অন্যদিকে শহরের বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে দাপিয়ে চলছে রাজের ছবি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিভিন্ন হল ভিজিটের ভিডিও দেখেই পরিষ্কার রাজের ছবি ইতিমধ্যে বক্স অফিসে হিট। 

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়