অবশেষে মেয়ের ছবি সামনে আনলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

গতবছর জুনে প্রথম দ্বিতীয়বার মা হওয়ার কথা জানান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম সন্তানের ৩ বছর পর তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হলেন। যদিও তাঁরা পরিকল্পনা করেই দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে এনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশ্যে এলো টলিউডের পাওয়ার কাপল শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী র কন্যা ইয়ালিনীর ছবি। বর্তমানে তারকা সন্তান মানেই জন্মের বছর দুয়েক পরে সামনে আসবে তাঁর মুখ, সেটাই ট্রেন্ডিং। পাছে তাঁদের সন্তানের মুখের ছবি নিয়ে যেন কোনও খারাপ কাজ না হয়। বলিউডের পাওয়ারফুল তারকারাও চট করে সন্তানের মুখ দেখাননি। যদিও রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুরের মুখ খুব বেশিদিন ঢেকে রাখতে পারেননি তাঁর বাবা-মা।

কিন্তু বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার মুখ এখনও প্রকাশ্যে আসেনি। সদ্য হয়েছে তাঁদের ছেলে, আকায়ের মুখ কবে দেখাবেন তাঁরা সেটাও সিক্রেট। তবে টলিউড দম্পতি রাজ-শুভশ্রী তাঁদের ছেলে ইউভানের মুখ জন্মের পর পরেই প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু মেয়ের বেলায় খানিকটা ট্রেন্ডের পথে হাঁটলেন তাঁরাও। গতবছর জুনে প্রথম দ্বিতীয়বার মা হওয়ার কথা জানান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম সন্তানের ৩ বছর পর তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হলেন। যদিও তাঁরা পরিকল্পনা করেই দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে এনেছেন। আজ দুপুরে অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামে মেয়ের পুরো মুখ না দেখালেও তাঁর অর্ধেক মুখ প্রকাশ্যে এনেছেন নায়িকা। মেয়ের চুলের একপাশে ঝুটিও দেখা যায় রণলিয়া জুটির মেয়ে রাহার মতো। কিন্তু পুরো মুখ দেখা যায়নি।

মেয়ের অর্ধেক অর্ধেক মুখ প্রকাশ্যে এনে অভিনেত্রী লেখেন ইয়ালিনী। যাই হোক, কবে মেয়ের পুরো মুখ দেখাতে পারবেন তারকা দম্পতি এবার সেটাই অপেক্ষার।এদিকে মেয়ের জন্মের এক মাসের মধ্যেই কাজে নেমে পড়েছেন শুভশ্রী। কিন্তু ছেলের জন্মের একবছর পর ক্যামেরার সামনে এসেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তখনও ভালই মোটা হয়ে গিয়েছিলেন। আর ইয়ালিনীর জন্মের পরেও তিনি আকারে অনেকটা বেড়েছে। মেয়ের জন্মের পর স্বামী রাজের ছবি বাবলীতে চুক্তি করেছেন শুভশ্রী, এছাড়াও কিছুদিন আগে SVF এর ব্যানারে দেবালয়ের আরেকটি ছবিতে চুক্তি করলেন নায়িকা।

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের