গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

গুরুতর অসুস্থ 'ভাবিজি ঘর পার হ্যায়', 'এফআইআর'-খ্যাত অভিনেতা ঈশ্বর ঠাকুর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ ‘ভাবিজি ঘর পার হ্যায়’, ‘এফআইআর’-খ্যাত অভিনেতা ঈশ্বর ঠাকুর। তাঁর চিকিৎসার খরচ জোগানোর জন্যে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরছেন তাঁর পরিবার। হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তিনি। বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন অভিনেতা। বর্তমানে মহারাষ্ট্রের থানের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। কিন্তু তাঁর চিকিৎসার খরচ কীভাবে চলবে, তা নিয়েই দুশ্চিন্তায় পরিবার। ২০২২ থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেতা।

তাঁর বোন জয়শ্রী জানিয়েছেন, ‘ঈশ্বর আমার বড় ভাই। ২০২০ সালে, কোভিড লকডাউনের তিন মাস আগে, তাঁর পায়ে একটি ক্ষত হয়েছিল। দাদা ডায়বেটিকের রোগী থাকার কারণে তাঁর ক্ষত সারেনি। সেই সংক্রমণ গোটা শরীরে ছড়িয়ে পড়ে। দিন দুয়েক আগে তাঁর অবস্থার অবনতি হলে আমরা তাঁকে দ্রুত হাসাপাতলে নিয়ে যাই। তারপর থেকে কোনও সাড়া দিচ্ছে না দাদা। তাঁর চিকিৎসার জন্যে যা টাকাকড়ি ছিল আমাদের কাছে, সবকিছু খরচ করে ফেলেছি। এখন আমরা অসহায়। দাদার চিকিৎসার জন্যে আমাদের কাছে আর টাকা নেই। ফ্যাটি লিভার রয়েছে দাদার। সেটা ঠিক হয়ে গেলেও আবার পুরনো রোগ জেগে উঠেছে। কিডনির সমস্যাও রয়েছে। দাদার শো ‘এফআইআর’ এবং ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর নির্মাতারা আমাদের সাধ্যমতো সাহায্য করেছেন। তাঁর সহ-অভিনেতারাও এগিয়ে এসেছেন। তাঁদের সাহায্যের অর্থ দিয়েই এতদিন দাদার চিকিৎসা চলল। কিন্তু এখন আর আমাদের সামর্থ্য নেই।’

২০২২ সালে একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছিলেন যে, ‘কিডনির সমস্যার কারণে আমার পা ফুলে গিয়েছে। প্রস্রাব ধরে রাখার ক্ষমতা নেই। আমার কাছে ডায়াপার কেনার টাকাও নেই, তাই এখন বিকল্প হিসেবে পুরনো খবরের কাগজ ব্যবহার করছি। টাকার  অভাবে ভাল ডাক্তারকে দেখাতে পারছি না। আগে আমি আমার এই অবস্থার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছিলাম, কিন্তু এখন টাকা না থাকায় সেটাও বন্ধ করে দিয়েছি। আমার মা শয্যাশায়ী। সেও কাপড়ে প্রস্রাব করে দেন। আমার ভাইও সিজোফ্রেনিয়ায় ভুগছেন। টাকার অভাবে তাঁকেও চিকিৎসার জন্যে একটি আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ জীবন থাকার চেয়ে না থাকাই ভাল।’ এখন অভিনেতা নিজেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে