ঢাকা যৌথবাহিনীর অভিযানে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-মাদক

সাঙ্ঘাতিক ঘটনা! গুলির শব্দ শুনে জনপ্রিয় নাট্য অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ সাঙ্ঘাতিক ঘটনা! গুলির শব্দ শুনে জনপ্রিয় নাট্য অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, অভিনেতা ঢাকা র সাভার উপজেলার আশুলিয়ার বাসিন্দা। তাঁর নাম এ আর মন্টু। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত নাট্য অভিনেতা নামে পরিচিত। তাঁর বাড়ি থেকে এমন অপরাধমূলক জিনিসপত্র পেয়ে রীতিমতো হতবাক পুলিশ নিজেও। 

এ ঘটনায় এখনও পর্যন্ত মন্টুর ছেলে-সহ চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ (মুসা), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪), মাসুমা আক্তার রিয়া (২২)। সূত্রের খবর, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে, ঢাকার আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় অবস্থিত অভিনেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথবাহিনী। এরপরেই অভিনেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণের কার্তুজ, গুলি, ইয়াবা, গাঁজা উদ্ধার করে পুলিশ।

যৌথ বাহিনী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ শোনা গিয়েছিল। যাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। এরপর এলাকাবাসীদের থেকে খবর পাওয়া মাত্রই পুলিশের একটি যৌথ বাহিনী দল আলোচিত-সমালোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে পৌঁছয়। এবং তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করে। এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে গতকাল গভীর একই এলাকায় আরও একটি ঘটনা ঘটেছে। আশুলিয়ার কামরাইল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করে। আটককৃত মোট সাতজনের বিরুদ্ধে এখন আশুলিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা আলাদা করে মামলার প্রস্তুতি চলছে।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি