প্রথমবার দুর্গাপুজোয় কলকাতায় শানু পুত্র জান, নতুন বাংলা গান উপহার

তাঁর কন্ঠে প্রথমবার পুজোর গান মুক্তি পেল। তাঁর নতুন গানের নাম 'ভালোবাসার সুরে ঠিকানা'। এই বছর প্রথমবার দুর্গাপুজোয় কলকাতায় থাকবেন জান কুমার শানু।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশি-নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে উত্থান নস্টালজিক গায়ক কুমার শানুর। যার কন্ঠের যাদুতে মুগ্ধ আপামর দেশবাসী। দেশের মিউজিক ইন্ডাস্ট্রির একজন অন্যতম বড় গায়ক হলেন, তাঁর কন্ঠের গানে যে স্রোতমুগ্ধ হয়েছেন যে কত মানুষ তা বলাই বাহুল্য! আগেকার হিন্দি ছবিগুলিতে তাঁর গান ছাড়া যেন সিনেমা হিটই হতো না। আমির থেকে অক্ষয়, অজয় দেবগন, শাহরুখ প্রভৃতি হিরোর কন্ঠে বসে একেবারে রাজত্ব করেছেন তিনি। তবে এখন তাঁর জমানা মোটামুটি শেষ, বলিউড নতুন নতুন গায়কদের ভিড়ে তিনি এখন বেমানান। তবে মাঝে মাঝে হিন্দি রিয়্যালিটি শোতে তাঁকে দেখা যায়। তাঁর বিরল কন্ঠের যাদু যেন আজও তরুণ প্রজন্মকে মুগ্ধ করে। বাবার জমানার পর এবার ছেলের জমানা।

যার বাবা এত বড় একজন গায়ক, তাঁর পুত্রও যেন গানকেই পেশা হিসেবে বাছবেন তা বলাই বাহুল্য! এই ছবির পুজোতেই মিউজিক ইন্ডাস্ট্রিতে অভিষেক হল, কুমার শানু পুত্র জান কুমার শানুর। তাঁর কন্ঠে প্রথমবার পুজোর গান মুক্তি পেল। তাঁর নতুন গানের নাম ‘ভালোবাসার সুরে ঠিকানা’। এই বছর প্রথমবার দুর্গাপুজোয় কলকাতায় থাকবেন জান কুমার শানু। তাই শহরবাসীর জন্য নতুন উপহার হিসেবে নিয়ে এলেন তিনি। জান কুমার শানু ও তাঁর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের কনিষ্ঠ সন্তান। ‘ভালোবাসার সুরে ঠিকানা’ গানটি তৈরি হওয়ার নেপথ্যে রয়েছে তাঁর মা রীতা ও দেবী দুর্গার অনেক আশীর্বাদ। এছাড়াও তাঁর এই গানের মধ্যে কিছুটা রেট্রোর ফিলও দেওয়া হয়েছে। গায়কের মতে, এই বিশেষ অনুভূতি তিলোত্তমার মানুষের মন জয় করবে।

উল্লেখ্য, জান কুমার শানুর প্রথম স্ত্রী রীতার সন্তান। যার সঙ্গে ১৯৯৪ সালে বিচ্ছেদ হয়ে যায় গায়ক কুমার শানুর। তাঁদের তিন পুত্র- জেসি, জিকো এবং জান। এরপর সলাোনির সঙ্গে সাত গাঁটছড়া বাঁধেন কুমার শানু। বর্তমানে তাঁদেরও তাঁদের দুই কন্যা শ্যানন কে এবং অ্যানা। যদিও জানের জন্মের আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল রীতা ও কুমার শানুর।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক