নবনীতাকে ভুলে ফের বিয়ের পিঁড়িতে জিতু কামাল, ২৫ মার্চ বাগদান, বিয়ে কবে?

যেহেতু বেশ কিছুদিন ধরেই আমি অনেকের প্রশ্নের মুখে, তাই এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। সবার আগে বলি, আমি আমার সম্পর্ক গোপন করছি না। আমি জানি যে, এই ব্যাপারে কারও মাথা ব্যথা থাকবে না, তাই কিছুটা গোপন রাখতে চাই। গত সপ্তাহান্তে আমরা কাছের বন্ধুদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের পাওয়ারফুল দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী নবনীতা দাস। ভালোবেসে বউকে সর্বদা ‘বাচ্চা বউ’ বলেই ডাকতেন জিতু। প্রতি মুহূর্তে তাঁদের হ্যাপিলি লাইফের সাক্ষী থেকেছে নেটিজেনরা। নিজেদের কেরিয়ারেও যথেষ্ট সফল তাঁরা। কিন্তু গতবছরই আচমকাই বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে সবাইকে অবাক করে দেন অভিনেত্রী নবনীতা। যদিও এই বিষয়ে আজ পর্যন্ত কোনও প্রকার মুখ খোলেননি জিতু। বরং সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নিজের স্মৃতিকে তাজা করছেন জিতু কামাল। অভিনেত্রী বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়ে ছিলেন, তাঁদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার কারণে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, তাই যৌথ সিদ্ধান্তে তাঁরাই ডিভোর্স করেছেন। এদিকে আবার শোনা গিয়েছিল যে, অভিনেত্রীর জীবনে নতুন কেউ এসেছে, এমনকী তাঁরা একসঙ্গে ঘুরতেও গিয়েছেন কয়েকবার।

সোশ্যাল মিডিয়া ছবিতে উঠে এসেছিল সেই চিহ্ন। তবে অভিনেত্রীর নতুন সম্পর্কের কথা তো মোটামুটি সবাই জানতেন, কিন্তু জিতুও যে প্রেম করতেন, সেটা কী জানতেন! খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তাঁরা। একটি পোস্টের মাধ্যমে বাগদানের তারিখ জানিয়ে দিলেন অভিনেতা! কী অবাক হচ্ছেন তাই তো! হ্যাঁ, অভিনেতা জানালেন, তিনি আবারও বিয়ে করতে চলেছেন। ২৫ মার্চ বাগদান পর্ব সারবেন। ইতিমধ্যেই নিমন্ত্রণপত্রও পৌঁছে গিয়েছে পরিজনদের কাছে। এতদিন গুঞ্জন ছিল যে, জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই স্নেহাল অধিকারী নামক এক যুবকের প্রেমে পড়েছেন নবনীতা। এবার গোপনে গোপনে জিতুও যে আরেকবার বিয়ে করতে চলেছেন, সেটাও শুনে রীতিমতো তোলপাড় নেটপাড়া। ]

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে জিতু লেখেন, ‘যেহেতু বেশ কিছুদিন ধরেই আমি অনেকের প্রশ্নের মুখে, তাই এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। সবার আগে বলি, আমি আমার সম্পর্ক গোপন করছি না। আমি জানি যে, এই ব্যাপারে কারও মাথা ব্যথা থাকবে না, তাই কিছুটা গোপন রাখতে চাই। গত সপ্তাহান্তে আমরা কাছের বন্ধুদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছি। ২৫ মার্চ আমাদের বাগদান।।’ এরপরই সবশেষে জিতু একটা লাইনে সবটা পরিষ্কার করে লিখলেন, ‘আসলে এই পোস্টটি আমি একজনের থেকে চুরি করেছি কারণ আমি খুব বোর হচ্ছিলাম।’ সুতরাং বুঝতেই পারছেন অভিনেতাও তাঁর ভক্তদের সঙ্গে রসিকতা করলেন। এদিকে বিচ্ছেদের পর নিজেদের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন জিতু-নবনীতা। কারুর উপরেই তিক্ততা নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মানুষ’। জিতের সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিতু।

সম্প্রতি নবনীতার একটি শাঁখা, সিঁদুর, লাল শাড়ি পরা একটি বিয়ের লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, সেই নিয়েও কিছুটা ধন্দে পড়ে যান সাইবারবাসীরা৷ যাই হোক, এই বিষয়ে এখনও মুখ খোলেন নি নবনীতা। গত জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা দাস। ১০ বছরের বড় স্বামী জিতু কমলের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি এনেছেন অভিনেত্রী।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ