৩০ বছরের যুবতীকে বিয়ে, আর্থিক অভাবে পুত্রের আত্মহত্যা, রইল কবির বেদির বিতর্কিত জীবনী

চতুর্থ বিয়ের পর কবিরের মেয়ে ও জনপ্রিয় অভিনেত্রী পূজা বেদি লিখেছিলেন, 'প্রত্যেক রূপকথায় ডাইনি বা দুষ্ট সৎমা থাকে, আমিও এখন পেয়েছি।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কবীর বেদী। আশি-নব্বই দশকের বলিউডে একঝাঁক নতুন নতুন তারকার জন্ম হয়েছে বলিউডে। একাধিক সুপারস্টারের পাশাপাশি একাধিক প্রভাবশালী অভিনেতারদেরও জন্ম হয়েছে। যাঁদের মধ্যে কেউ কেউ খলনায়কের চরিত্রে অভিনয় করেও দারুণ সফলতা পেয়েছেন, আবার কেউ কেরিয়ারের মধ্যগগনেই বিনোদন ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়েছেন। যেকোনও ছবি বা চলচ্চিত্রে নায়ক-নায়িকার পাশাপাশি খলনায়কের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। যে তালিকায় অন্যতম খ্যাতনামা মুখ কবীর বেদীর।

প্রায় ৬০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও। তবে পেশাগত জীবনের তুলনায় তিনি বেশি চর্চিত ব্যক্তিগত জীবনে। আজ অভিনেতার ৭০ তম জন্মদিন। অভিনেতার জন্মদিন উপলক্ষে জানাবো, তাঁর বিতর্কে সম্পর্কে কিছু খুঁটিনাটি। চারটি বিয়ে করেছেন অভিনেতা, শেষ বিয়ে করেছেন একজন ৩০ বছরের যুবতীকে। ১৯৬৯ সালে তিনি প্রথম বিয়ে করেন, নৃত্যশিল্পী প্রতিমা বেদীকে। তাঁদের দুটি সন্তান, পূজা বেদী এবং পুত্র সিদ্ধার্থ বেদী। প্রথম বিয়ে বেশিদিন টেকেনি তাঁর। এরপর দুজনেই আলাদা হয়ে যান। অভিনেতার পুত্র সিদ্ধার্থ আর্থিক সংকটে আত্মহত্যা করে খুব অল্প বয়সেই মারা যান। প্রতিমাও দুর্ঘটনায় মারা গিয়েছেন। কথিত আছে, পারভীন বাবির কারণে প্রতিমা ও কবিরের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু পারভিনের সঙ্গেও তাঁর সম্পর্ক কাজ করেনি। তাঁরাও আলাদা হয়ে যান।

এরপর ব্রিটিশ অভিনেত্রী সুজানকে বিয়ে করেন কবির বেদী। সুজান ও কবিরের একটি ছেলেও রয়েছে। তবে এই বিয়েও বেশিদিন টেকেনি তাঁর। অল্পদিনেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুজানের সঙ্গে কবিরের বিচ্ছেদের পর, কবির ১৯৯০ দশকে তৃতীয়বারের মতো টিভি এবং রেডিও উপস্থাপক নিকিকে বিয়ে করেন। তাঁদের বিয়ে ১৫ বছর টিকেছিল। এরপর তিনি চতুর্থ বিয়ে করেন ৩০ বছর বয়সী পারভিন দোসাঞ্জে-কে। জানা যায়, প্রায় দশ বছর কবিরের সঙ্গে লিভ-ইন ছিলেন পারভিন। চতুর্থ বিয়ের পর কবিরের মেয়ে ও জনপ্রিয় অভিনেত্রী পূজা বেদি লিখেছিলেন, ‘প্রত্যেক রূপকথায় ডাইনি বা দুষ্ট সৎমা থাকে, আমিও এখন পেয়েছি।’ যদিও পরে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে টুইটটি সরিয়ে দিয়েছিলেন।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র