শাহরুখকে ওয়াই প্লাস নিরাপত্তা মোদী সরকারের, আর কে কে আছেন এই তালিকায়?

চলুন এবার মনে করা যাক, শাহরুখের পাশাপাশি বলিউডের আর কোন কোন তারকা সরকারের থেকে নিরাপত্তা পান!

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল বলিউডের হাওয়া গরম। প্রধানমন্ত্রী মোদী ভজনার পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। এক লাফে ‘Y’ ক্যাটাগরির সিকিউরিটি পেলেন বলিউড কিং শাহরুখ খান। প্রধানমন্ত্রীর জি ২০ সম্মেলনের সাফল্যে প্রথমে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান শাহরুখ নিজেই। এছাড়াও গণেশ পুজোর সময়ে হাতে লাড্ডুর থালা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে যাওয়া, একসঙ্গে ছবি তোলা, মুখ্যমন্ত্রীর কাছে তাঁর সম্মানিত হওয়া সবটাই নেটিজেনদের মধ্যে জল্পনা বাড়িয়েছিল। তবে কী রাজনীতিতে যোগ দিচ্ছেন শাহরুখ? এদিকে তাঁর সদ্য ব্লকবাস্টার ছবি জওয়ানের কাহিনী নিয়েও একপ্রকার জল্পনা উঠেছিল। কারণ ছবিতে রাজনৈতিক দুর্বলতাগুলি তুলে ধরা হয়েছিল।

সব মিলিয়ে ধারণা ছিল, মোদী সরকার আলাদা করে খেসামত দেবেন হয়তো শাহরুখকে। কারণ জওয়ানের জন্যে বেশ কিছুদিন ধরেই মৃত্যুর হুমকি পাচ্ছিলেন শাহরুখ খান। মিলল বড়সড় সুরাহা। প্রাণনাশের হুমকি পাওয়ার পর শাহরুখ খানের নিরাপত্তা বাড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার। অভিনেতা এবার সরকারের কাছ থেকে Y+ বিভাগের নিরাপত্তা পাবেন। যেখানে থাকবে ১১ জন নিরাপত্তা কর্মী। সঙ্গে শাহরুখের মন্নতের বাড়িতেও পুলিশ মোতায়েন থাকবে। Y+ ক্যাটাগরির নিরাপত্তা খুব কম দেশের প্রভাবশালী ব্যক্তিরাই পান। চলুন এবার মনে করা যাক, শাহরুখের পাশাপাশি বলিউডের আর কোন কোন তারকা সরকারের থেকে নিরাপত্তা পান! সলমান খান, কঙ্গনা রানাউত, অনুপয খের, অমিতাভ বচ্চন-সহ আরও অনেক তারকা কড়া নিরাপত্তার কভারে বন্দী। কারণ তাঁরা প্রাণনাশের হুমকি পেয়েছেন অনেকবার।

অনুপম খেরকে X ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়

‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার পরেই অভিনেতা অনুপম খের প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। তখনই অভিনেতার নিরাপত্তা বাড়িয়ে তাঁকে X ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। 

সলমান খান Y+ নিরাপত্তা পান

টাইগার 3 অভিনেতা সালমান খান লরেন্স বিষ্ণোই গ্যাং-এর থেকে একাধিকবার মৃত্যুর হুমকি পাওয়ার পরে মহারাষ্ট্র সরকারের কাছ থেকে Y+ নিরাপত্তা পেয়েছেন। গ্যাংয়ের সদস্যরা সলমানের পানভেল ফার্মহাউসের বাইরে অবস্থান করেছিল এবং তাঁকে হত্যা করার পরিকল্পনা করেছিল। যদিও তার আগে থেকেই অভিনেতার সঙ্গে দুজন সশস্ত্ররক্ষী এবং তাঁর বাসভবনের বাইরে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

Y+ নিরাপত্তা পেয়েছেন কঙ্গনা রানাউত

চন্দ্রমুখী 2 অভিনেত্রী কঙ্গনা রানাউত যখন মুম্বইকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন তখন তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কারণ তাঁর বক্তব্য শিবসেনা নেতাদের ক্ষুব্ধ করেছিল। তাই অভিনেত্রীকে Y+ নিরাপত্তা দেওয়া হয়। 

X ক্যাটাগরির নিরাপত্তা পান অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় কুমারও একবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। যার কারণে মহারাষ্ট্র সরকার তাঁকে X+ নিরাপত্তা কভার দিয়েছিল। তাঁর সঙ্গে তিনজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা সবসময় থাকে। যারা তিন শিফটে কাজ করেন। 

অমিতাভ বচ্চনের নিরাপত্তা আগে Y ছিল, এখন তিনি X ক্যাটাগরির নিরাপত্তা পান

বলিউডের প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মৃত্যুর হুমকি পাওয়ার পর তাঁকে Y থেকে X ক্যাটাগরির নিরাপত্তায় দেওয়া হয়। 

বিবেক রঞ্জন অগ্নিহোত্রী Y ক্যাটাগরির নিরাপত্তা 

দ্য কাশ্মীর ফাইলস পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ছবিটির মুক্তির পর থেকেই, মৃত্যুর হুমকি পাচ্ছেন। তাই তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে সঙ্গে  দুই কমান্ডো ও ছয়জন পুলিশ সদস্য সবসময় রয়েছেন।

উল্লেখ্য, এসপিজি, জেড+, জেড, ওয়াই+, ওয়াই এবং এক্স সহ সরকারি কর্মকর্তাদের ছয় ধরনের নিরাপত্তা কভার দেওয়া হয়। এসপিজি একটি নিরাপত্তা বাহিনী যা শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়। যদিও Z+ নিরাপত্তা কভারে ৫৫ জন কর্মী রয়েছে (10+ NSG কমান্ডো এবং পুলিশ কর্মী)। Z ক্যাটাগরিতে ২২ জন কর্মী (4 NSG কমান্ডো এবং 6 পুলিশ কর্মী), Y+ এর ১১ জন কর্মী (2 কমান্ডো এবং 4 পুলিশ কর্মী), Y 8 কর্মী (1 কমান্ডো এবং 2 পুলিশ কর্মী) এবং X বিভাগে 2 জন কর্মী (শুধু সশস্ত্র পুলিশ) রয়েছে কর্মী)। 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক