চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাস্টিন বিবারের অসুস্থতা নিয়ে রাজনৈতিক রসিকতা! বিপাকে ফারুকী

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই জনপ্রিয় হলি পপ তারকা জাস্টিন বিবার (JUSTIN BIEBER) নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছিলেন যে, তিনি একটি বিরল ভাইরাসে আক্রান্ত। মুখের ডান দিক তাঁর অবশ হয়ে গিয়েছে, তাই সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবে না বলে জানিয়েছিলেন। তিনি নিজেই ভিডিও করে জানিয়েছেন যে, সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর সব শো আপাততঃ স্থগিত রাখতে বাধ্য হচ্ছেন তিনি। এবার এই প্রসঙ্গে একটি কৌতুক মন্তব্য করে বিপাকে পড়লেন, ‘লক-আপ’ (LOKE UP) রিয়্যালিটি শো বিজেতা মুনাওয়ার ফারুকী। যদিও মুনওয়ারের (Munawar Faruqui) ‘খতরোন কে খিলাড়ি’র সিজন ১২ (Khatron Ke Khiladi 12’) এর একজন প্রতিযোগী হওয়ার কথা থাকলেও ভিসার অনুমোদন না পাওয়ার কারণে অংশগ্রহণ করতে পারেন নি। জাস্টিন বিবার ভিডিওটিতে উল্লেখ করেছিলেন যে, একটি বিরল ভাইরাসে আক্রান্ত তিনি, যা তাঁর মুখের একপাশ অস্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে।

এবার এই পোস্টটি প্রসঙ্গে লক-আপ বিজয়ী মুনাওয়ার ভারতের রাজনৈতিক দৃশ্যপট খনন করে একটি কৌতুক পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন, “প্রিয় জাস্টিন বিবার, আমি পুরোপুরি বুঝতে পারি। এমনকি এখানে ভারতে ডান দিকটিও সঠিকভাবে কাজ করছে না”। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বিবার, রামসে হান্ট সিনড্রোম নামে একটি বিরল রোগে আক্রান্ত। আর তাঁর এই পোস্ট ঘিরে রীতিমত উত্তাল শুরু হয়েছে নেটপাড়ায়। অনেক সোশ্যাল ব্যবহারকারী দাবি করছেন যে, “তিনি বিবারের অসুস্থতা নিয়ে মজা করছেন৷ কারুর অসুস্থতা নিয়ে রসিকতা করে নিজেকে সকলের কাছে খারাপ করবেন না”। আরেকজন বলেছেন, ‘What The Fuck’, এতে এত মজার করার কী আছে, কারুর অসুস্থতা নিয়ে কৌতুক করাটা কী আপনার কাছে মজার বিষয়?” অন্যদিকে অভিনেতা প্রিন্স নারুলা এবং প্রগতি মেহরা লিখেছেন, “আপনারা কী সকলেই মনে করেন এটি মজার?”

সম্প্রতি, জাস্টিন বিবার তাঁর অসুস্থতার কথা একটি ভিডিও করে ভক্তদের জানায়। যেখানে তিনি বলেছিলেন তাঁর মুখের ডান দিক সম্পূর্ণরূপে অবশ করে গিয়েছে। যার ফলে তিনি চোখও মেলতে পারছিলেন না ঠিকঠাক ভাবে। তবে এই প্রথম নয়, মুনাওয়ার ফারুকীর কৌতুক মন্তব্য তাঁকে সমস্যায় ফেলেছে বহুবার। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত একটি শো চলাকালীন একটি হিন্দু দেবদেবীদের নিয়ে বেফাঁস মন্তব্য করার অভিযোগে এক মাস জেলে কাটিয়ে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর এক ডজনেরও বেশি শো বাতিল করা হয়েছিল। কাজের ফ্রন্টে, মুনাওয়ার সম্প্রতি বান্ধবী নাজিলার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করছেন। এছাড়া তিনি, ‘খতরোন কে খিলাড়ি ১২’ তে যোগ দিতে প্রস্তুত থাকলেও ভিসা কর্তৃপক্ষের কাছ থেকে ভিসার অনুমোদন না পাওয়ার কারণে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন নি।

Published by:

Share Link:

More Releted News:

সলমান-শাহরুখের দেহরক্ষীদের বেতন কত? জানলে চমকে যাবেন আপনিও!

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ