প্রেক্ষাগৃহের মতো মজা নিন ঘরে বসেই, নেটফ্লিক্সে যুক্ত হল দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবথেকে পপুলার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অনেকদিন ধরেই চর্চায় রয়েছে। কোনও সময় এই সংস্থা একাধারে কয়েকশো কর্মী ছাঁটাই করে খবর তৈরি করছে, আবার কখনও হঠাৎ করে সাবস্ক্রাইবার কমে যাওয়ার জন্যে খবরের শিরোনামে আসছে। এবার নেটফ্লিক্স দিল এক চমকপ্রদ খবর। খুব শীঘ্রই Netflix জার্মান অডিও ব্র্যান্ড Sennheiser এর সঙ্গে যুক্ত হয়ে Spatial Audio নিয়ে আসছে। বর্তমানে এই অডিও ব্র্যান্ডের ব্যবহারকারীর সংখ্যা 221 মিলিয়ন। আর এই Spatial Audio-র বিশেষত্ব হল, যেকোন স্টেরিওতে নিমজ্জিত অডিওর সিনেমাটিক অভিজ্ঞতা অনুবাদ করতে সাহায্য করা।

আর এই সংস্থার সঙ্গে নেটফ্লিক্স যুক্ত হওয়ার ফলে আপনি সুবিধা হিসেবে পেতে পারেন, আপনি যে ডিভাইস থেকেই Netflix দেখুন না কেন, নির্মাতারা যে গল্প তৈরি করবে সেই মূল সৃষ্টিটাই আপনি দেখতে পারবেন। বিশেষত Spatial Audio হল, একটি 3D অডিও প্রযুক্তি যা একটি ‘থিয়েটারের মতো’ অনুভূতি দেবে আপনাকে। সেইরকম হেড-ট্র্যাকিং সাউন্ডস্কেপ তৈরি করা হয়েছে এই অডিও প্রযুক্তি। তবে নেটফ্লিক্স বৃহস্পতিবার থেকেই এর ক্যাটালগ জুড়ে দিয়েছে। এই প্রসঙ্গে নেটফ্লিক্স সংস্থার বক্তব্য, “দর্শন এবং শব্দের এই জাদুকরী সমন্বয় যুক্ত একটি দারুণ প্যাকেজ দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা খুবই উত্তেজিত।

নতুন নতুন গল্পের পাশাপাশি আমরা 4K, HDR, Dolby Atmos এবং Netflix ক্যালিব্রেটেড মোডের মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলির দর্শকদের জন্যে আনতে পেরে উত্তেজিত। বর্তমানে, Spatial Audio অন্তর্ভুক্ত করা হয়েছে, “স্ট্রেঞ্জার থিংস,” “দ্য অ্যাডাম প্রজেক্ট,” “রেড নোটিস,” “দ্য উইচার,” “লক অ্যান্ড কী” এর মতো গল্পগুলিতে।” ডায়নামিক হেড ট্র্যাকিং সহ Spatial Audio-র মাধ্যমে আপনি যে মুভি বা ভিডিও দেখছেন, তা থেকে থিয়েটারের মতো সাউন্ড আসবে, যা শুনে মনে হবে আপনার চারপাশ থেকে শব্দ আসছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!