দ্যুতিকে নিয়ে চম্পট রাহুলের ‘গাঁটছড়া’য় নতুন টুইস্ট

তাহলে কী দ্যুতির সঙ্গে ঋদ্ধিমানের বিয়েটা হবে না? তবে নতুন প্রোমো যা বলছে তাতে বোঝা যাচ্ছে কাহানীতে এখানেই আসবে টুইস্ট। এবং পাল্টাবে সম্পর্কের সমীকরণ। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত মাসেই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। ধারাবাহিকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের তিন বোনের সঙ্গে সিংহরায় পরিবারের তিন ভাইয়ের সম্পর্কের সমীকরণের বিষয়ই যে এই ধারাবাহিকের মূল রসদ তা পরিস্ফুট হয়েছে প্রোমোতেই। তিন বোনের মধ্যে বড় দ্যুতি, যার প্রেমে হাবুডুবু খাচ্ছে সিংহরায় পরিবারের মেজছেলে রাহুল। অন্যদিকে এই পরিবারের বড়ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে দ্যুতির।  দাদার বিয়ে বা সম্পর্ক সবেতেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাহুল। দাদা ঋদ্ধিমান আর দ্যুতির বিয়ে কোনওমতেই সে হতে দেবে না এ বিষয়ে বদ্ধপরিকর সে আর তাই বিয়ের আগের মুহূর্তে দাদার হবু স্ত্রী দ্যুতিকে নিয়ে চম্পট দেয় রাহুল। অন্যদিকে দ্যুতির বোন খড়ি অর্থাৎ শোলাঙ্কি একেবারেই পছন্দ করে না ঋদ্ধিমানকে। তার মতে ঋদ্ধিমান একজন বদমেজাজি, বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে। যার স্বভাবে কোনও নমনীয়তা নেই। 

অন্যদিকে দ্যুতিকে সিংহরায় পরিবারের বড়ছেলের সঙ্গে বিয়ে দিতে আগ্রহী সকলে। কিন্তু নতুন প্রোমোতেই দেখা যাচ্ছে গায়ে হলুদের পরেই চুপিসাড়ে রাহুলের সঙ্গে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে দ্যুতি। যা দেখে রীতিমত ধন্দে পরেছেন দর্শক। তাহলে কী দ্যুতির সঙ্গে ঋদ্ধিমানের বিয়েটা হবে না? তবে নতুন প্রোমো যা বলছে তাতে বোঝা যাচ্ছে কাহানীতে এখানেই আসবে টুইস্ট। এবং পাল্টাবে সম্পর্কের সমীকরণ। 

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের