গদর 2′-মুক্তির আগেই জামিন পেলেন আমিশা, ২১ জুন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ

২০১৮ সালের চেক বাউন্সের মামলার কারণে শনিবার রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘গদর 2’-মুক্তির আগেই ফ্যাঁসাদে অভিনেত্রী আমিশা প্যাটেল। আগামী ২১ জুন রাঁচি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ। এই মুহূর্তে আমিশা ব্যস্ত তাঁর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘গদর 2’-এর প্রচার নিয়ে। যা আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা। ২০০১ সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম সংস্করণ। ছবি হিট হওয়ার পর থেকেই ভক্তদের দাবি ছিল ছবির ফ্র্যাঞ্চাইজি মুক্তি পাক তাড়াতাড়ি। কিন্তু আমিশা ও সানি দেওল অভিনয় থেকে দূরে রয়েছেন বহুদিন ধরে। শেষমেশ দর্শকদের চাহিদার কথা ভেবে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির আগেই ফ্যাঁসাদে পড়লেন আমিশা। ২০১৮ সালের চেক বাউন্সের মামলার কারণে শনিবার রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেন। তবে এএনআই এর রিপোর্ট অনুযায়ী, আদালত তাঁর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। সংবাদ সংস্থা অনুসারে, আমিশাকে আগামী ২১ জুন শারীরিকভাবে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। যেটি চলচ্চিত্রটি গদরের সমাপ্তি থেকে উঠে আসে। সানি দেওল তারা সিং চরিত্রে অভিনয় করছেন এবং আমিশা। ANI রিপোর্ট অনুসারে, আমিশা ২০১৮ সালে হারমু গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাঁচিতে গিয়েছিলেন। যেখানে তিনি লাভলি ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টের মালিক অজয় ​​কুমার সিংয়ের সঙ্গে দেখা করেন এবং তাঁর সঙ্গে একটি চলচ্চিত্রের অর্থায়ন নিয়ে আলোচনা করেছিলেন। অগ্রিম টাকাও নেন। কিন্তু আমিশার ছবিটি মুক্তি না পাওয়ায় তাঁকে টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়। এরপরে তিনি চেকের মাধ্যমে ২.৫০ কোটি টাকা ফেরত দিলেও তাঁর চেকটি বাউন্স হয়ে গেছে। এরপর 

২০২১ সালের নভেম্বরে, UTF টেলিফিল্মস-এও ৩২.৭৫ লাখের চেক দেওয়া হলে তা বাউন্স হয়ে যায়। গত ৯ জুন আমিশা তাঁর ৪৭ তম জন্মদিন উদযাপন করেন। 

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন