বিবাহবার্ষিকীর প্রাক্কালে গৌরবকে সম্পর্কের উদযাপন মনে করালেন রিদ্ধিমা

হ্যাঁ এত বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের দুই তারকা। তবে বিয়ে হয়েছে মাত্র ৩ বছর।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১১ বছর, হ্যাঁ এত বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের দুই তারকা। তবে বিয়ে হয়েছে মাত্র ৩ বছর।  ‘হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়’। ভালোবাসার সংজ্ঞা দিতে গেলে প্রেমিক ও আবেগী মানুষের জন্য শঙ্খ ঘোষের এই কবিতা যেন ফিরে ফিরে আসে । বারবার বলতে ইচ্ছা করে ভালবাসার মানুষকে ভালবাসি। বুধবার তেমনি এক পোস্ট করলেন গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ। একসঙ্গে পথ চলার ১১ বছর পূর্ণ হল তাঁদের।

২০১০ সালের ৫ সেপ্টেম্বর কৌশিক গাঙ্গুলির ছবি ‘রংমিলান্তি’র স্ক্রিপ্ট রিডিংয়ে গিয়েছিলেন ছবি করার আগে তাঁরা। সেখানেই আলাপ। ধীরে ধীরে ভাললাগা পরিবর্তিত হয় ভালোবাসায়। আর সেই দিনটা ছিল ২৪ নভেম্বর ২০১০। পথ চলার শুরু সেখানেই। মন আদান প্রদানের পর দীর্ঘ সাত বছর ডেট করেছেন তাঁরা  এরপর ২০১৭ সালে ২৮  নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন গৌরব-রিদ্ধিমা। আজ তাঁদের ভালবাসা শুরুর দিন। এদিনটিকে নিজেদের মত করে উদযাপন করার মুহূর্ত তাঁরা এখনও সোশ্যাল মিডিয়ায় না দিলেও। প্রতিদিন তাঁরা যে নতুন করে একে অপরের প্রেমে পড়েন তা স্পষ্ট করেছেন বুধবার তাঁদের এই বিশেষ দিনের ইন্সটাগ্রামের পোষ্টের মাধ্যমে।

View this post on Instagram

A post shared by Gaurav Chakrabarty (@cgaurav)

চারিদিকে যখন সম্পর্কের গুরুত্ব কমে আসছে তখন নিজেদের মত করে জীবনযাপন, সংসার, ভ্রমণ, আর ভালবাসার বাহুডোরেই তাঁরা একে অপরকে বেঁধে রেখেছেন। এদিনের ইন্সটা পোস্টের ছবিটিতে দেখা যাচ্ছে রিদ্ধিমা গৌরবের ঠোঁটে ঠোঁট, অকপটে বলছেন ভালোবাসি।

 

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু