মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ নিষিদ্ধ করার দাবি FWICE-এর

নীরজ পাণ্ডে পরিচালিত 'ঘুষখোর পণ্ডিত' ছবিটি তার মানহানিকর শিরোনামের জন্য ঝড়ের মুখে পড়েছে। এই শিরোনামটির অনুবাদ করলে দাঁড়ায় 'একজন দুর্নীতিগ্রস্ত ব্রাহ্মণ বা পণ্ডিত।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্কের ঝড় উঠতেই কেন্দ্রের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’-এর সমস্ত প্রচারমূলক কন্টেন্ট সরিয়ে ফেলেছে নেটফ্লিক্স। দিন কয়েক আগে ছবিটির নাম ঘোষণা করতেই নেটপাড়ায় বিতর্কের ঝড় ওঠে। অভিযোগ, ছবিটির নাম ‘পণ্ডিত’ ব্রাহ্মণদের ভাবাবেগে আঘাত করেছে। নামটি তাঁদের অপমান করেছে। এরপরেই ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ জুড়ে এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। ছবির পরিচালক নীরজ পাণ্ডে এবং অভিনেতা মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি হাইকোর্টেও ছবিটির মুক্তির বন্ধের জন্যে পিটিশন দায়ের করা হয়েছে। এবার নেটফ্লিক্স সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানাল, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)।

নীরজ পাণ্ডে পরিচালিত ‘ঘুষখোর পণ্ডিত’ ছবিটি তার মানহানিকর শিরোনামের জন্য ঝড়ের মুখে পড়েছে। এই শিরোনামটির অনুবাদ করলে দাঁড়ায় ‘একজন দুর্নীতিগ্রস্ত ব্রাহ্মণ বা পণ্ডিত।’ FWICE সভাপতি বিএন তিওয়ারি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ঘুষখোর পণ্ডিত’ এর শুধু নাম নয়, এর পুরো কাহিনী সম্পূর্ণরূপে পরিবর্তন করা উচিত। তিনি বলেছেন, ‘আমরা চাই ঘুষখোর পণ্ডিত ছবির নাম পরিবর্তন করা হোক। তবে আমাদের মনে হচ্ছে, সিনেমাটি একটি পণ্ডিতের গল্প বলছে। এটি একটি সম্প্রদায়কে অপমান করার চেষ্টা। এই ধরনের ছবি সেন্সর বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাতে দেখানো না হয়, এগুলি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত। আমি প্রযোজক এবং পরিচালককেও একটি চিঠি পাঠাব। শুধু শিরোনাম পরিবর্তন করলেই হবে না, এই ধরণের বিষয়বস্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত। অন্যথায় আমরা প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে অসহযোগিতা নোটিশ জারি করব। এই ধরণের ছবি সমাজের জন্য ক্ষতিকর। শুরুতেই এই ছবিগুলি বন্ধ করে দেওয়া ভাল। সময় বদলেছে, সিনেমারও পরিবর্তন হওয়া উচিত।’

গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে ছবিটির বিরুদ্ধে একটি আবেদন দাখিল করার পর, পরিচালক এবং প্রধান অভিনেতা উভয়েই স্পষ্ট করে বলেছিলেন যে, ‘ঘুষখোর পণ্ডিত’ কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না এবং এটি একটি কাল্পনিক পুলিশ নাটক। আবেদন অনুসারে, শিরোনাম এবং বিষয়বস্তুতে “পণ্ডিত” শব্দটি ব্যবহার করা সামগ্রিক মানহানির সমান। ঘুষখোর পণ্ডিতের পরিচালক এবং তার দলের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগে লখনউয়ের হযরতগঞ্জ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। কেন্দ্রও নির্মাতাদের ছবিটির প্রচারমূলক সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস