দ্বিতীয় সন্তান আসার আগে সুখবর, চকোলেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শুভশ্রী

সম্প্রতি অভিনেত্রী বাচ্চাদের জনপ্রিয় লজেন্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।এই কারণে তাঁকে এই অবস্থাতেই ইভেন্টে যোগ দিতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত জুন মাসে দ্বিতীয় সন্তান আসার কথা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৮ সালে বিয়ে, ২০২০ সালের ঘোর করোনা মরসুমে প্রথম সন্তানের জন্ম, কেরিয়ারের সফলতা, সবটা নিয়েই এখন টলিউডের পাওয়ারফুল অভিনেত্রী শুভশ্রী, সঙ্গে ব্যক্তিগত জীবনেও সফল তিনি। তাই এবার পরিকল্পনা সংসার বাড়ানোর। তাই পরিকল্পনা করেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী। আগামী মাসেই তাঁর ডেলিভারি। ইতিমধ্যেই নবম সাধ হয়ে গিয়েছে অভিনেত্রীর। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। কিন্তু প্রেগনেন্সির চূড়ান্ত পর্যায়ে এসেও কাজ থামান নি অভিনেত্রী, শরীরচর্চাও করছেন চুটিয়ে। রাজ ২০২০ সাল থেকেই বলছেন, প্রথম থেকেই তাঁদের দুই সন্তান নেওয়ার ইচ্ছে ছিল।

তাই ভেবে রেখেছিলেন দুই সন্তানের মধ্যে ফারাক রাখবেন ৩ বছরের। এদিকে তাঁদের প্রথম সন্তান ইউভানের জন্মের সময়ে পৃথিবীজুড়ে ছিল করোনা মহামারীর থাবা। তাই লকডাউনের কারণে, প্রথম প্রেগনেন্সি এনজয় করতে পারেননি শুভশ্রী। কিন্তু দ্বিতীয় সন্তান আসার সময় কিছুই নেই, তাই এখন প্রেগন্যান্সির জার্নি চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী। মাস দুই আগেই শেষ হয়েছে ডান্স বাংলা ডান্সের কাজ। এরপরই ঘুরে এসেছেন পুরী, বালি থেকে। কাজের জন্য মুম্বইতেও যেতে হয়েছিল। এমনকী, দুর্গা পুজোর অঞ্জলি, ঠাকুর বরণ, সবটাই রাজ আর ইউভানকে সঙ্গে নিয়ে কাটিয়েছেন শুভশ্রী। সুতরাং অন্তঃসত্ত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করে চলেছেন শুভশ্রী।

সম্প্রতি অভিনেত্রী বাচ্চাদের জনপ্রিয় লজেন্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।এই কারণে তাঁকে এই অবস্থাতেই ইভেন্টে যোগ দিতে হয়। বুধবার ইনস্টায় একটি ছবি শেয়ার করলেন তিনি। যেখানে দেখা গেল বসে আছেন আয়নার সামনে। চলছে মেকআপ। ক্যাপশনে লিখলেন, ‘বাচ্চা আসার আগে হঠাৎ চলে এল শ্যুট।’ এরপর কমলা শর্ট ড্রেসে একটি ভিডিও শেয়ার করে নিলেন তিনি। kinder joy কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গিয়েছিলেন অনুষ্ঠানে। শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে ডক্টর বক্সী ও ইন্দুবালা ভাতের হোটেলে। দুটি কাজই বিশেষ প্রশংসা পেয়েছে অভিনেত্রীর।

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের